৭০ ঘণ্টার জেরা, ৭২টি প্রশ্ন, ত্বিশা কাণ্ডে সিবিআই জালে আটকে স্বামী-শাশুড়ি!

মধ্যপ্রদেশের অভিনেত্রী-মডেল ত্বিশা শর্মা মৃত্যু মামলায় বড় মোড়। সিবিআই-এর পাঁচ দিনের রিমান্ড শেষে মঙ্গলবার প্রধান অভিযুক্ত স্বামী সমর্থ সিং এবং শাশুড়ি গিরিবালা সিংকে বিশেষ আদালতে তোলা হয়। তদন্তে গাফিলতি এবং বয়ানে অসঙ্গতি থাকায় বিচারপতি শোভনা ভালাওয়ের আদালত আগামী ১৬ জুন পর্যন্ত তাঁদের ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছেন।

তদন্তকারী সংস্থা জানিয়েছে, গত ৭২ ঘণ্টায় অভিযুক্তদের ৭২টি তীক্ষ্ণ প্রশ্ন করা হয়েছিল। কিন্তু ত্বিশার শরীরে পাওয়া আঘাতের চিহ্ন এবং মৃত্যুর আগে ঘটা ঘটনার ব্যাখা দিতে গিয়ে বারবার নিজেদের কথাতেই জড়িয়ে পড়েছেন অভিযুক্তরা। বিশেষ করে, অভিযুক্তদের দাবি—মাত্র ১০ সেকেন্ডে তারা বেল্টের ফাঁস খুলে ফেলেছিলেন, যা ফরেনসিক ডামির পরীক্ষায় সন্দেহজনক বলে প্রমাণিত হয়েছে।

জেরায় শাশুড়ি গিরিবালা ত্বিশার মানসিক স্বাস্থ্যের ওপর দোষ চাপিয়ে নিজেকে আড়াল করার চেষ্টা করেন। অন্যদিকে, স্বামী সমর্থের দাবি ছিল, ঘটনার দিন সব স্বাভাবিক ছিল। কিন্তু সমর্থের পালানো এবং নিকটবর্তী হাসপাতাল এড়িয়ে অনেক দূরের এইমস হাসপাতালে নিয়ে যাওয়া নিয়ে সিবিআই-এর প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেননি তিনি। আপাতত ফরেনসিক ও ডিজিটাল প্রমাণের অপেক্ষায় তদন্তকারী দল। অভিযুক্তদের জেলযাত্রা এই চাঞ্চল্যকর মামলার মোড় ঘোরার ইঙ্গিত দিচ্ছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy