বাংলা-সহ দেশের ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হওয়া স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া কেমন চলছে, তা সবিস্তারে খতিয়ে দেখতে রাজ্যে আসছে নির্বাচন কমিশনের তিন সদস্যের প্রতিনিধি দল। মঙ্গলবার থেকে রাজ্যে বিএলও-রা বাড়ি বাড়ি গিয়ে কাজ শুরু করার পরই এই পরিদর্শন শুরু হচ্ছে।পরিদর্শন দলের সদস্যরা ও সময়সূচি:নির্বাচন কমিশনের তিন সদস্যের এই প্রতিনিধি দল বুধবার থেকে রাজ্য সফর শুরু করবে। তাঁরা আগামী ৫ থেকে ৮ নভেম্বর পর্যন্ত রাজ্যের তিনটি জেলা পরিদর্শন করবেন।পরিদর্শক দলের সদস্যপদবিএসবি জোশিকমিশনের প্রধান সচিবজ্ঞানেশ ভারতীসিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনারঅভিনব আগরওয়ালনির্বাচন কমিশনের আধিকারিকপরিদর্শক দলের সদস্যরা রাজ্যের কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায় যাবেন। ফিল্ড রিভিউ করে বুথ লেভেল অফিসারদের (BLO) কাজ এবং কাজের পদ্ধতি খতিয়ে দেখাই তাঁদের মূল উদ্দেশ্য। এই দলের সঙ্গে থাকবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। প্রাথমিকভাবে জানা গিয়েছে, বুধবার রাতে পরিদর্শকদের দল বাগডোগরা পৌঁছবে।SIR প্রক্রিয়ার অগ্রগতি:ইতিমধ্যেই রাজ্যে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া শুরু হয়েছে। রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রের প্রায় ৭ কোটি ৬৬ লাখ ৩৭ হাজার ৫২৯ জন ভোটারের জন্য এনুমারেশন ফর্ম বিতরণ করা হবে।প্রায় ৭৬ লক্ষ ৬৩ হাজার ৭৫২ জন ভোটারের তথ্য সংযোজন বা সংশোধনের জন্য কাজ শুরু হচ্ছে।এর মধ্যে প্রায় ২৪ লক্ষ ৫৭ হাজার ১১৪ জনের (৩২.০৬ শতাংশ) মানচিত্রভিত্তিক ভোটার তথ্য ম্যাপিং সম্পন্ন হয়েছে।রাজনৈতিক দলগুলির তরফে ৪১ হাজার ৮০০ জন বুথ লেভেল এজেন্টের (BLA) নাম কমিশনের কাছে পাঠানো হয়েছে।মোট ৮০ হাজার ৬৮১টি বুথে মঙ্গলবার থেকে কাজ শুরু হতে চলেছে।নিরাপত্তা ও নির্দেশিকা:মঙ্গলবার প্রতিটি জেলার ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার (DEO)-দের সঙ্গে ভার্চুয়াল মাধ্যমে বৈঠক করেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। তিনি বিএলওদের নিরাপত্তা সুনিশ্চিত করতে প্রত্যেক ডিইও-কে পুলিশের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার নির্দেশ দিয়েছেন।এছাড়া, ‘Book a call with BLO’ পরিষেবা চালু করা হয়েছে, যা কলকাতার সিইও দফতর থেকে সরাসরি মনিটর করা হবে। বিএলওদের সবসময় ফোন সচল রেখে ভোটারের সমস্যার দ্রুত সমাধানের নির্দেশ দেওয়া হয়েছে।
Home
OTHER NEWS
৭ কোটির বেশি ভোটারের তথ্য সংশোধনে বিশেষ নজর! DEO-দের সঙ্গে বৈঠকে নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ সিইও-র