দেশের অন্যতম সম্মানীয় রাষ্ট্রায়ত্ব সংস্থা হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (HPCL) ২০২৬ সালের জন্য বড়সড় নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আপনি যদি ইঞ্জিনিয়ারিং বা প্রফেশনাল কোর্সের ছাত্র হয়ে থাকেন এবং একটি আকর্ষণীয় বেতনের সরকারি চাকরির খোঁজ করেন, তবে এই সুযোগ আপনার জন্য। এই নিয়োগ প্রক্রিয়ায় জুনিয়র এক্সিকিউটিভ থেকে শুরু করে স্পেশালিস্ট অফিসার পর্যন্ত মোট ৭৩১টি শূন্যপদে কর্মী নেওয়া হচ্ছে।
আবেদনের সবচেয়ে বড় আকর্ষণ হলো এর বেতন কাঠামো। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, নির্দিষ্ট কিছু স্পেশালিস্ট পদের জন্য বার্ষিক বেতনের প্যাকেজ (CTC) ৫০ থেকে ৬০ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে। সাধারণ ইঞ্জিনিয়ার ও অফিসার পদের ক্ষেত্রেও বেতন অত্যন্ত লোভনীয়, যার মাসিক মূল বেতন ৩০,০০০ টাকা থেকে শুরু হয়ে ২,৮০,০০০ টাকা পর্যন্ত পৌঁছাতে পারে। এছাড়া মহার্ঘ ভাতা, বাড়ি ভাড়া এবং অন্যান্য সরকারি সুবিধাতো থাকছেই।
গুরুত্বপূর্ণ তথ্য:
-
আবেদনের শেষ তারিখ: ২৫ মার্চ ২০২৬।
-
শূন্যপদের সংখ্যা: ৭৩১টি (জুনিয়র এক্সিকিউটিভ, ইঞ্জিনিয়ার, অফিসার ইত্যাদি)।
-
যোগ্যতা: পদের ধরণ অনুযায়ী সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা, বি.ই./বি.টেক বা পোস্ট গ্রাজুয়েশন থাকা বাধ্যতামূলক।
-
পরীক্ষার সম্ভাব্য তারিখ: ৩ মে ২০২৬ (কম্পিউটার ভিত্তিক পরীক্ষা)।
আগ্রহী প্রার্থীদের সরাসরি HPCL-এর অফিসিয়াল ওয়েবসাইট www.hindustanpetroleum.com-এ গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। সাধারণ ও ওবিসি প্রার্থীদের জন্য আবেদন ফি ১,১৮০ টাকা ধার্য করা হয়েছে, তবে এসসি/এসটি এবং প্রতিবন্ধী প্রার্থীদের কোনো ফি দিতে হবে না।