৫ লক্ষ কোটির অর্থনীতি হবে মহারাষ্ট্র! বিশ্বকে টক্কর দিতে নতুন রোডম্যাপ দেবেন্দ্র ফড়ণবীসের

ভারতের বাণিজ্য নগরী মহারাষ্ট্র এবার গড়ার লক্ষ্যে নতুন দিগন্ত। সম্প্রতি ‘Money9’ আয়োজিত ‘Financial Freedom Summit 2026’-এ ভার্চুয়ালি যোগ দিয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীস ঘোষণা করলেন, ২০৪৭ সালের মধ্যে তাঁর রাজ্যকে ৫ লক্ষ কোটি ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্য স্থির করেছে সরকার।

মুখ্যমন্ত্রীর মতে, মহারাষ্ট্রের অর্থনীতি বর্তমানে দেশের মধ্যে শীর্ষে এবং একক দেশ হিসেবে তুলনা করলে এটি বিশ্বের অনেক রাষ্ট্রকে পেছনে ফেলে দেওয়ার ক্ষমতা রাখে। তিনি স্পষ্ট করেছেন, এই বিশাল লক্ষ্যপূরণের জন্য একটি তিন-পর্যায়ের ‘রোডম্যাপ’ তৈরি করা হয়েছে, যা শীঘ্রই প্রকাশ্যে আসবে।

ফড়ণবীস বলেন, উন্নয়নের ধারা এখন আর শুধু মুম্বই বা পুনের মধ্যে সীমাবদ্ধ নেই। রাজ্যের প্রান্তিক জেলা যেমন গড়চিরোলি, নন্দুরবার এবং জলগাঁওয়ের মতো এলাকাগুলোতেও এখন বড় বিনিয়োগ ও কর্মসংস্থানের জোয়ার বইছে। তিনি দাবি করেন, বিদেশি বিনিয়োগ, পরিকাঠামোগত প্রকল্প এবং স্টার্টআপের সংখ্যায় মহারাষ্ট্র বর্তমানে দেশের মধ্যে প্রথম সারিতে রয়েছে। প্রধানমন্ত্রীর স্বপ্নের ৫ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্যমাত্রার সাথে তাল মিলিয়ে মহারাষ্ট্রের এই এই উচ্চাকাঙ্ক্ষী যাত্রা ভারতীয় অর্থনীতির বিকাশে এক নতুন মাইলফলক হতে চলেছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy