৩০ কোটি বছর আগের ‘ভেজিটেরিয়ান’! পৃথিবীর প্রথম নিরামিষভোজী প্রাণীর হদিশ পেয়ে তাজ্জব বিজ্ঞানীরা

পৃথিবীর বুকে প্রাণের স্পন্দন শুরু হয়েছিল জলেই। বিবর্তনের দীর্ঘ পথ পেরিয়ে সেই জল থেকেই প্রাণীরা ডাঙ্গায় উঠে আসে। বিজ্ঞানীদের এতদিনকার ধারণা ছিল, ডাঙায় উঠে আসা আদিম প্রাণীরা ছিল মূলত মাংসাশী। কিন্তু কানাডার নোভা স্কোটিয়া প্রদেশে পাওয়া একটি চাঞ্চল্যকর জীবাশ্ম সেই ধারণা আমূল বদলে দিল। হদিশ মিলল পৃথিবীর প্রথম নিরামিষভোজী স্থলচর প্রাণীর, যার নাম— টাইরানোরোটার হেবার্টি।

আজ থেকে প্রায় ৩০ কোটি ৭০ লক্ষ বছর আগে পৃথিবীর মাটিতে বিচরণ করত এই অদ্ভুত প্রাণীটি। একটি প্রাচীন গাছের গুঁড়ির ভেতর থেকে উদ্ধার হওয়া এই প্রাণীর মস্তিষ্কের জীবাশ্মটি বিজ্ঞানীদের মধ্যে শোরগোল ফেলে দিয়েছে। দেখা গিয়েছে, এই প্রাণীটি মাংস নয় বরং লতা-পাতা ও ফল খেয়েই জীবনধারণ করত। এর আগে আবিষ্কৃত যে কোনো নিরামিষভোজী স্থলচর প্রাণীর চেয়েও এর বয়স অনেক বেশি।

এই আবিষ্কারটি জীববিজ্ঞানের ইতিহাসে এক মাইলফলক। ডাঙায় পা রাখার পর ঠিক কত বছর বাদে প্রাণীরা গাছপালা খেতে শুরু করেছিল, সেই রহস্যের জট খুলতে এখন মরিয়া বিজ্ঞানীরা। বিশ্বজুড়ে বিভিন্ন বিজ্ঞান বিষয়ক জার্নালে এই ‘টাইরানোরোটার হেবার্টি’-কে নিয়ে এখন চলছে তুমুল চর্চা।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy