১০০ জনের হামলা, ভাঙল পুলিশের গাড়ি! গোলপার্ক কাণ্ডে ধৃত বেড়ে ১৪, মূল পান্ডা কোথায়?

ক্ষিণ কলকাতার গোলপার্কে রোমহর্ষক হামলার ঘটনায় পুলিশের জালে ধরা পড়ল আরও চার দুষ্কৃতী। সোমবার গভীর রাতে রবীন্দ্র সরোবর থানা ও লালবাজারের গোয়েন্দা বিভাগ অভিযান চালিয়ে বাবলু শ’ ওরফে চিনি, ইন্দ্রজিৎ মাঝি ওরফে ছোটবাবু, জয়ন্ত নস্কর এবং দেবাশিস মণ্ডল ওরফে ভুটুকে গ্রেফতার করেছে। এই নিয়ে রবিবারের সেই নারকীয় কাণ্ডে মোট গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪। তবে ঘটনার মূল হোতা হিসেবে অভিযুক্ত বিশ্বজিৎ পোদ্দার ওরফে ‘সোনা পাপ্পু’ এখনও পুলিশের নাগালের বাইরে।

ঘটনার সূত্রপাত রবিবার রাতে। কাঁকুলিয়া রোড ও পঞ্চাননতলা এলাকায় একটি ক্লাবের পিকনিক চলাকালীন দুই গোষ্ঠীর বিবাদ চরমে ওঠে। অভিযোগ, প্রায় ১০০-১৫০ জন দুষ্কৃতী মুখে রুমাল বেঁধে এলাকায় চড়াও হয়ে একের পর এক বোমা ও গুলি চালায়। ধারালো অস্ত্র নিয়ে চলায় তাণ্ডব, যাতে বেশ কয়েকজন গুরুতর আহত হন। পুলিশ পৌঁছাতে দেরি করায় স্থানীয়দের ক্ষোভ আছড়ে পড়ে পুলিশের গাড়ির ওপর। কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান রূপেশ কুমার জানিয়েছেন, ধৃতদের জেরা করে মূল চক্রী সোনা পাপ্পুর খোঁজ চালানো হচ্ছে। কসবা, আনন্দপুর ও লেক থানা এলাকায় চিরুনি তল্লাশি চালাচ্ছে পুলিশ।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy