বাংলাদেশের উত্তাল পরিস্থিতির মধ্যে সে দেশের সংখ্যালঘু হিন্দুদের পাশে দাঁড়াতে বড় বার্তা দিলেন আরএসএস (RSS) প্রধান মোহন ভাগবত। রবিবার মুম্বইয়ে আরএসএস-এর ১০০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি স্পষ্ট জানান, বাংলাদেশের প্রায় ১.২৫ কোটি হিন্দু যদি নিজেদের অধিকারের জন্য লড়াই করার সিদ্ধান্ত নেয়, তবে সারা বিশ্বের হিন্দুরা তাঁদের পাশে দাঁড়াবে।
বাংলাদেশে ক্ষমতার পটপরিবর্তনের পর হিন্দুদের ওপর ক্রমাগত হামলা ও অস্থিরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে ভাগবত বলেন, “ভারতকে আর দুর্বল করা যাবে না। যারা ভারতকে ভাঙার চেষ্টা করবে, তারাই ধ্বংস হবে।” এছাড়া ভারতের জনসংখ্যার বিবর্তন এবং অবৈধ অনুপ্রবেশ নিয়েও সরব হন তিনি। সংগঠনের স্বচ্ছতা নিয়ে তিনি জানান, আরএসএস কোনও কর্পোরেট অনুদান নয়, বরং কর্মীদের সাহায্যেই চলে। জাতিভেদ প্রসঙ্গে তাঁর সাফ কথা—যোগ্যতা থাকলে যে কেউ আরএসএস প্রধান হতে পারেন, সেখানে জাতি কোনও বাধা নয়।