হোলির আনন্দ মানেই দেদার আবির খেলা আর প্লেট ভর্তি মালপোয়া, কচুরি বা সিঙারা। কিন্তু উৎসবের শেষে গুরুপাক খাবারের জেরে পেটের সমস্যা হওয়া অস্বাভাবিক নয়। এই সমস্যার মোকাবিলা করতে আর শরীরকে চনমনে রাখতে এবার হোলির পার্টিতে ট্রাই করুন ‘হাজমোলা মকটেল’। এটি শুধু রিফ্রেশিংই নয়, এর উপকরণগুলি হজমের জন্য অত্যন্ত কার্যকর। কম খরচে অতিথিদের আতিথেয়তা করার এর থেকে সেরা উপায় আর নেই।
কীভাবে বানাবেন?
প্রথমে ৪-৫টি হাজমোলা ট্যাবলেট গুঁড়ো করে নিন। একটি গ্লাসে এই গুঁড়োর সাথে সামান্য লেবুর রস, বিট নুন এবং এক চিমটি গোলমরিচ মেশান। এরপর গ্লাসে ঢেলে দিন একদম ঠান্ডা সোডা বা স্প্রাইট। উপর থেকে বরফের টুকরো আর পুদিনা পাতা ছড়িয়ে দিলেই তৈরি আপনার কুল-ড্রিঙ্ক। স্বাদে নতুনত্ব আনতে আপনি এতে কমলার রস বা চাট মশলাও যোগ করতে পারেন। গ্লাসের মুখে নুন-লঙ্কার গুঁড়ো লাগিয়ে পরিবেশন করলে এটি দেখতেও হবে একদম রেস্তোরাঁর মতো।