উত্তরপ্রদেশের হামিরপুরে এক চাঞ্চল্যকর ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় সোশ্যাল মিডিয়া। মঙ্গলবার ধুমধাম করে বিয়ে করে শ্বশুরবাড়িতে পা রাখার কয়েক ঘণ্টার মধ্যেই নিজের সিদ্ধান্ত জানিয়ে দিলেন এক নববধু। তাঁর সাফ কথা, “বাড়ির চাপে জোর করে বিয়ে দেওয়া হয়েছে, আমি আমার প্রেমিকের সঙ্গেই থাকতে চাই।”
বাসর রাতে স্বামীর সঙ্গে থাকতে অস্বীকার করে পরদিন ভোরেই সোজা থানায় হাজির হন ওই তরুণী। সেখানে পুলিশ ও পরিবারের সদস্যদের সামনে তিনি নিজের প্রেমের কথা কবুল করেন। এদিকে, এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে, স্বামীর ঘর করতে রাজি না হওয়ায় শাশুড়ি ওই নববধূকে মারধর করছেন।
In Hamirpur, Bride refuses to consummate the marriage after wedding, says she loves someone else.
Mother-in-law beats her.
“My marriage has been forced on me by family pressure.
I want to live with my lover instead of my husband” – BRIDE pic.twitter.com/7r2eztSRTQ
— News Algebra (@NewsAlgebraIND) February 26, 2026
এই ঘটনা নিয়ে নেটদুনিয়ায় শুরু হয়েছে জোর বিতর্ক। একাংশ নেটিজেন বলছেন, নিজের মনের কথা সোজাসুজি বলে তরুণী সাহস দেখিয়েছেন, অন্যজন ঠকানোর চেয়ে এটিই শ্রেয়। আবার অন্য অংশের মতে, জোর করে বিয়ে দেওয়া যেমন অপরাধ, তেমনই বরের পরিবারের মানসিক ও আর্থিক ক্ষতির দায়ও কনের পরিবারকে নিতে হবে।