সোনার দাম দেড় লাখের ঘরে! মধ্যবিত্তের নাভিশ্বাস বাড়িয়ে উর্ধ্বমুখী হলুদের উজ্জ্বলতা

লাগামহীনভাবে বেড়ে চলেছে সোনার দাম। মাঝে সামান্য পতন দেখা গেলেও গত কয়েক মাস ধরে হলুদ ধাতুর দরে কোনও বড়সড় স্বস্তি মেলেনি। বর্তমানে সোনার দাম ১.৫ লক্ষ টাকার (১০ গ্রাম) গণ্ডিতে ঘোরাফেরা করছে। আজ কলকাতায় ২২ ক্যারেট সোনার প্রতি ১ গ্রামের দাম ১৪,১৩৫ টাকা এবং ২৪ ক্যারেট সোনার প্রতি ১ গ্রামের দাম ১৫,৪২০ টাকা।দেশের অন্যান্য শহরের চিত্রও প্রায় একই। চেন্নাই ও মাদুরাইতে সোনার দাম তুলনামূলকভাবে কিছুটা বেশি, সেখানে ১ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ১৫,৫২৪ টাকা। দিল্লি, লখনউ এবং জয়পুরে আজ ১ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ১৫,৪৩৫ টাকা। অন্যদিকে মুম্বই, বেঙ্গালুরু, কেরল এবং হায়দরাবাদে দাম কলকাতার মতোই স্থিতিশীল রয়েছে।নিচে আজকের প্রধান শহরগুলোর সোনার দাম একনজরে দেখে নিন:শহর২২ ক্যারেট (প্রতি ১ গ্রাম)২৪ ক্যারেট (প্রতি ১ গ্রাম)কলকাতা১৪,১৩৫১৫,৪২০চেন্নাই১৪,২৩০১৫,৫২৪দিল্লি১৪,১৫০১৫,৪৩৫মুম্বই১৪,১৩৫১৫,৪২০আমেদাবাদ১৪,১৪০১৫,৪২৫

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy