সুপ্রিম কোর্টে বড় ধাক্কা! বাবরের নামে মসজিদ নির্মাণে বাধা দেওয়ার আর্জি খারিজ

দেশের মাটিতে বাবর বা বাবরি মসজিদের নামে নতুন কোনো স্থাপত্য নির্মাণে নিষেধাজ্ঞা জারির আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন এক জনস্বার্থ মামলাকারী। তবে শুক্রবার বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ এই আবেদন শুনতে পরিষ্কার অস্বীকার করে। শীর্ষ আদালতের অনীহা দেখে শেষমেশ মামলাটি প্রত্যাহার করে নেন আবেদনকারীর আইনজীবী।

মামলাকারীর পক্ষে সওয়াল করতে গিয়ে আইনজীবী মুঘল সম্রাট বাবরকে ‘সাম্রাজ্যবাদী’ বলে অভিহিত করেন। তাঁর যুক্তি ছিল, বাবর হিন্দুদের ওপর অত্যাচার করেছিলেন, তাই তাঁর নামে কোনো স্মৃতিসৌধ বা মসজিদ থাকা উচিত নয়। বিশেষত মুর্শিদাবাদের বেলডাঙায় তৃণমূল থেকে বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবীরের উদ্যোগে নির্মীয়মাণ ‘বাবরি মসজিদ’-এর প্রসঙ্গটি আদালতে তোলা হয়। কিন্তু আদালত এই যুক্তিতে বিশেষ গুরুত্ব দেয়নি।

উল্লেখ্য, গত বছর ৬ ডিসেম্বর বেলডাঙায় লক্ষাধিক মানুষের উপস্থিতিতে এই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন জনতা উন্নয়ন পার্টির (জুপ) প্রধান হুমায়ুন কবীর। চলতি মাসের ১১ ফেব্রুয়ারি থেকে নির্মাণকাজও শুরু হয়েছে। এই প্রকল্প ঘিরে রাজনৈতিক ও আইনি টানাপোড়েন তুঙ্গে থাকলেও, সুপ্রিম কোর্টের আজকের অবস্থানের পর হুমায়ুন শিবিরের অস্বস্তি আপাতত কাটল বলেই মনে করা হচ্ছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy