রঙের উৎসব হোলি দোরগোড়ায়, কিন্তু তার ঠিক ৮ দিন আগে থেকেই শুরু হয়ে গিয়েছে অশুভ ‘হোলাষ্টক’। গত ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই সময়কালকে হিন্দু ধর্ম ও জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত অমঙ্গলজনক বলে মনে করা হয়। জ্যোতিষীদের মতে, এই আট দিন সূর্য, শনি, রাহু, মঙ্গলসহ নবগ্রহ অত্যন্ত ক্রুদ্ধ অবস্থায় থাকে, যার ফলে যেকোনো শুভ কাজে বাধা সৃষ্টি হয়।
বর্তমানে কুম্ভ রাশিতে রাহু ও মঙ্গলের মিলনে তৈরি হয়েছে ভয়ংকর ‘অঙ্গারক যোগ’। এর প্রভাবে বিশেষ করে ৫টি রাশির জাতকদের আগামী কয়েকদিন চরম সতর্ক থাকতে হবে:
মিথুন: নবম ঘরে রাহুর উপস্থিতিতে আর্থিক অনটন ও মানসিক বিভ্রান্তি বাড়তে পারে। ঋণ নেওয়ার ঝুঁকি না নেওয়াই ভালো।
কর্কট: এই সময় ধৈর্য হারানো মানেই বড় ক্ষতি। বিশেষ করে যানবাহন চালানোর সময় দুর্ঘটনার প্রবল যোগ রয়েছে।
সিংহ: কর্মক্ষেত্রে আত্মবিশ্বাসের অভাব এবং বাবার সঙ্গে বিবাদের সম্ভাবনা। কেতুর প্রভাবে কাজে মন বসানো কঠিন হবে।
কুম্ভ: সাড়ে সাতির সঙ্গে যুক্ত হয়েছে অঙ্গারক যোগ। দশমী তিথিতে অধিপতি শনি দগ্ধ অবস্থায় থাকায় ক্যারিয়ার ও পরিবারে অশান্তি দানা বাঁধতে পারে।
মীন: সিদ্ধান্তহীনতা এবং পারিবারিক দূরত্ব আপনাকে মানসিকভাবে বিপর্যস্ত করতে পারে।
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, হোলাষ্টকের এই সময়টি আধ্যাত্মিক সাধনার জন্য উপযুক্ত হলেও জাগতিক উন্নতির পথে বড় অন্তরায়।