সর্বনাশ! ধনতেরাসের আগেই সোনার দামে আগুন, আজ সামান্য সস্তা হলো রুপো, দেখে নিন ১৭ অক্টোবরের দর

রাত পোহালেই ধনতেরাস বা ধন ত্রয়োদশী। অনেকেই সংসারের সমৃদ্ধি কামনা করে এই শুভ দিনে সোনা কেনার পরিকল্পনা করে রেখেছিলেন। কিন্তু ধনতেরাসের ঠিক আগের দিনই একলাফে সোনার দাম বাড়ল ৩০ হাজার টাকারও বেশি, যা সমস্ত বাজেটকে ওলট-পালট করে দিয়েছে।শুক্রবার, ১৭ অক্টোবর, সোনার বাজারে নজিরবিহীন বৃদ্ধি দেখা গিয়েছে। অন্যদিকে, সোনা বাড়লেও সামান্য স্বস্তি দিয়েছে রুপোর দাম।আজ সোনা বা রুপো কিনতে আপনার কত খরচ হবে, দেখে নিন:সোনার প্রকারপ্রতি ১ গ্রাম (দাম)প্রতি ১০ গ্রাম (দাম)প্রতি ১০০ গ্রাম (দাম)একদিনে বৃদ্ধি (১০০ গ্রাম)২৪ ক্যারেট সোনা₹১৩,২৭৭ টাকা₹১,৩২,৭৭০ টাকা₹১৩,২৭,৭০০ টাকা₹৩৩,৩০০ টাকা২২ ক্যারেট সোনা₹১২,১৭০ টাকা₹১,২১,৭০০ টাকা₹১২,১৭,০০০ টাকা₹৩০,৫০০ টাকা১৮ ক্যারেট সোনা₹৯,৯৫৮ টাকা₹৯৯,৫৮০ টাকা₹৯,৯৫,৮০০ টাকা₹২৫,০০০ টাকাউল্লেখ্য, একদিনে ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম বেড়েছে ৩৩০০ টাকা, এবং ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম বেড়েছে ৩০৫০ টাকা।রুপোর দামসোনার দাম বাড়লেও, আজ কিছুটা হলেও সস্তা হয়েছে রুপো।প্রতি ১০০ গ্রাম রুপোর দাম: ₹১৮,৮৯০ টাকাপ্রতি ১ কেজি রুপোর দাম: ₹১,৮৮,৯০০ টাকাএকদিনে পরিবর্তন: একদিনে ১০০ গ্রাম রুপোর দাম ₹১০০ টাকা কমেছে।ধনতেরাসের ঠিক আগে সোনার এই উল্লম্ফন সাধারণ ক্রেতাদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy