গত ১১ দিন ধরে সোনা ও রুপোর দাম একটি নির্দিষ্ট গণ্ডির মধ্যে ঘোরাফেরা করছিল, যা বিনিয়োগকারীদের বিভ্রান্তিতে ফেলেছিল। কিন্তু মঙ্গলবার সকালে বাজার খুলতেই দেখা যায় রুপোর দাম আকাশছোঁয়া। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে প্রতি কেজি রুপোর দাম ১০,৫০০ টাকা বেড়েছে। কলকাতায় আজ এক কেজি রুপোর খুচরো দাম দাঁড়িয়েছে ২,৯০,০০০ টাকা।
বাজার বিশেষজ্ঞদের মতে, বিশ্ব বাজারে ডলারের মূল্যের ওঠানামা এবং শিল্পক্ষেত্রে রুপোর চাহিদা বৃদ্ধি পাওয়ায় ভারতের বাজারে এই প্রভাব পড়েছে। রুপোর পাশাপাশি সোনার দামেও সামান্য বৃদ্ধি লক্ষ্য করা গিয়েছে। বর্তমানে ২৪ ক্যারেট (১০ গ্রাম) সোনার দাম দাঁড়িয়েছে ১,৬২,৫৩০ টাকা। বিয়ের মরশুমে রুপোর গয়না বা বাসনের ক্ষেত্রে এই দাম বৃদ্ধি সাধারণ মানুষের পকেটে বড় টান ফেলবে বলে আশঙ্কা করা হচ্ছে।