রাজ্যের ৮০ হাজার বুথে বড় রদবদল! চাকরি বাতিল কর্মীদের BLO পদে নিষিদ্ধ করল মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর

চাকরি-বাতিল হওয়া শিক্ষক ও শিক্ষাকর্মীদের নিয়ে কঠোর সতর্কতা জারি করল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (CEO) দফতর। স্পষ্ট নির্দেশিকায় জানানো হয়েছে— যাঁদের চাকরি বাতিল হয়েছে, তাঁরা কোনোভাবেই বুথ লেভেল অফিসার (BLO) হিসেবে নির্বাচনী দায়িত্ব পালন করতে পারবেন না।

সূত্রের খবর অনুযায়ী, রাজ্যের প্রায় ৮০ হাজারেরও বেশি বুথে বুথ লেভেল অফিসার নিয়োগ প্রক্রিয়া ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। তবে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর থেকে কড়া নির্দেশনা আসার পর কিছু কিছু জেলায় ইতিমধ্যেই BLO-দের তালিকায় পরিবর্তন আনা হচ্ছে। কমিশনের নির্দেশ হলো, বুথ লেভেল অফিসারদের তালিকা পুনরায় নিবিড়ভাবে যাচাই করতে হবে, যাতে চাকরি-বাতিল হওয়া কোনো শিক্ষাকর্মীর নাম সেই তালিকায় অন্তর্ভুক্ত না থাকে।

কমিশনের অবস্থান অত্যন্ত কঠোর। রায় বহাল থাকা বা আইনি প্রক্রিয়া চলমান থাকা সত্ত্বেও, যাঁদের চাকরি বাতিল হয়েছে, তাঁদের BLO পদে দায়িত্ব দেওয়া সম্পূর্ণ নিয়মবিরুদ্ধ। জেলা প্রশাসনগুলিকে এই বিষয়ে সতর্ক করে কমিশন জানিয়েছে, চাকরি-বাতিল হওয়া শিক্ষকদের চাকরির মেয়াদ সরকারিভাবে ৩১ ডিসেম্বর পর্যন্ত থাকলেও, তাঁদের বুথ লেভেল অফিসার পদে রাখা যাবে না। ফলস্বরূপ, সংশ্লিষ্ট জেলাগুলিকে এখন নতুন করে তালিকা যাচাই এবং প্রয়োজনে সংশোধনের নির্দেশ পাঠানো হয়েছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy