মুম্বইয়ে মোদি-ম্যাক্রোঁ মেগা সামিট! হরাইজন ২০৪৭-এর লক্ষ্যে নতুন প্রতিরক্ষা ও উদ্ভাবন চুক্তির পথে ভারত-ফ্রান্স

আগামী কাল মঙ্গলবার বাণিজ্য নগরী মুম্বইয়ে এক উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। মূলত ‘হরাইজন রোডম্যাপ ২০৪৭’-এর লক্ষ্যপূরণে দুই দেশের কৌশলগত সম্পর্ককে আরও মজবুত করাই এই বৈঠকের প্রধান উদ্দেশ্য। একই সঙ্গে দুই রাষ্ট্রনেতার উপস্থিতিতে ‘ভারত-ফ্রান্স উদ্ভাবন বর্ষ ২০২৬’-এর আনুষ্ঠানিক সূচনা হবে।

উল্লেখ্য, ১৬-২০ ফেব্রুয়ারি দিল্লিতে আয়োজিত ‘এআই ইমপ্যাক্ট সামিট’-এ যোগ দিতেই ভারতে এসেছেন ম্যাক্রোঁ। মুম্বইয়ের লোকভবনে আয়োজিত এই বৈঠকে প্রতিরক্ষা, মহাকাশ গবেষণা এবং উদীয়মান প্রযুক্তি নিয়ে আলোচনার পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক ভূ-রাজনীতি নিয়েও মতবিনিময় করবেন তাঁরা। তবে ম্যাক্রোঁর এই গুরুত্বপূর্ণ সফরের কারণে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের শপথগ্রহণ অনুষ্ঠানে সশরীরে হাজির থাকতে পারছেন না মোদি। ভারতের প্রতিনিধি হিসেবে সেখানে উপস্থিত থাকবেন লোকসভার স্পিকার ওম বিড়লা।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy