মুম্বই পুলিশের মেগা অপারেশন! ভার্সোভা থেকে ২৫ জন অবৈধ বাংলাদেশি গ্রেফতার, ২১ জনই তৃতীয় লিঙ্গের

মুম্বইয়ের ভার্সোভা পুলিশ অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে এ বছরের সবচেয়ে বড় সাফল্য হাসিল করল। গোপন সূত্রে খবর পেয়ে ভার্সোভার শাকুলশাহ দরগাহ এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে ২৫ জন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে পুলিশের অ্যান্টি-টেররিজম সেল (ATC)। চাঞ্চল্যকর বিষয় হলো, ধৃতদের মধ্যে ২১ জনই ট্রান্সজেন্ডার বা তৃতীয় লিঙ্গভুক্ত।

তদন্তে জানা গিয়েছে, এই বিশাল দলটি কলকাতা ও মিজোরামের দুর্গম সীমান্ত পথ ব্যবহার করে ভারতে প্রবেশ করেছিল। এরপর ধাপে ধাপে তারা মুম্বইয়ে পৌঁছে আস্তানা গেড়েছিল। অনেকেই জাল আধার ও ভোটার কার্ড তৈরি করে নিজেদের পরিচয় গোপন করে ছোটখাটো কাজ বা ভিক্ষাবৃত্তির আড়ালে আত্মগোপন করেছিল। পুলিশের দাবি, এটি কেবল আইন প্রয়োগ নয়, বরং জাতীয় নিরাপত্তার স্বার্থে এক জরুরি পদক্ষেপ। তবে হিজড়া সম্প্রদায়ের বিপুল সংখ্যক সদস্য গ্রেফতার হওয়ায় মানবাধিকার কর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। পুলিশ স্পষ্ট জানিয়েছে, কোনও বিশেষ সম্প্রদায়কে টার্গেট করা হয়নি; বৈধ নথিপত্র না থাকায় এবং অবৈধ অনুপ্রবেশের জেরেই এই কড়া পদক্ষেপ।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy