ত্বকের যত্ন নেওয়া ভালো, কিন্তু ভুল পদ্ধতিতে রূপচর্চা হিতে বিপরীত হতে পারে। অনেকেই অন্যদের দেখা দেখি বা ইন্টারনেটে ভিডিও দেখে নানা ধরনের স্কিনকেয়ার প্রোডাক্ট ব্যবহার শুরু করেন। কিন্তু মনে রাখবেন, প্রতিটি ত্বকের ধরন আলাদা। যদি আপনার মুখে বারবার জ্বালাপোড়া হয় বা ত্বক লালচে (Redness) হয়ে যায়, তবে বুঝতে হবে আপনার বর্তমান রুটিনটি ত্বকের জন্য উপযুক্ত নয়।
বিশেষজ্ঞদের মতে, ত্বকে ফুসকুড়ি, অতিরিক্ত শুষ্কতা বা চুলকানির মতো লক্ষণ দেখা দিলে অবিলম্বে সতর্ক হওয়া উচিত। অনেক সময় কড়া রাসায়নিক যুক্ত ফেসওয়াশ বা ভুল সিরাম ব্যবহার করলে ত্বকের প্রাকৃতিক স্তর বা ‘স্কিন ব্যারিয়ার’ ক্ষতিগ্রস্ত হয়। এর ফলে ত্বক সংবেদনশীল হয়ে পড়ে এবং সামান্য রোদ বা ধুলোবালিতেই লাল হয়ে যায়। এই সমস্যা এড়াতে প্যাচ টেস্ট করা অত্যন্ত জরুরি। যদি জ্বালাভাব না কমে, তবে ঘরোয়া টোটকা বাদ দিয়ে সরাসরি চর্মরোগ বিশেষজ্ঞ বা ডার্মাটোলজিস্টের পরামর্শ নেওয়া উচিত। আপনার ত্বক আপনার ব্যক্তিত্বের আয়না, তাই ভুল প্রোডাক্ট ব্যবহার করে তার স্থায়ী ক্ষতি করবেন না।