মাস্টারস্ট্রোক মোদী সরকারের! ভোটের মাঝেই মহিলা সংরক্ষণ বিল নিয়ে বড় ঘোষণা, চাপে বিরোধীরা?

আগামী লোকসভা নির্বাচন থেকেই কি বদলে যাচ্ছে দেশের রাজনৈতিক সমীকরণ? মহিলা সংরক্ষণ বিল বা ‘নারী শক্তি বন্দন অধিনিয়ম’ নিয়ে এবার বড়সড় পদক্ষেপ নিতে চলেছে মোদী সরকার। আগামী ১৬, ১৭ ও ১৮ এপ্রিল সংসদের বিশেষ অধিবেশন ডাকা হয়েছে, যেখানে এই বিলের সংশোধনী পেশ করা হবে। কেন্দ্রের লক্ষ্য, ২০২৯ সালের নির্বাচন থেকেই সংসদ ও বিধানসভাগুলিতে মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন নিশ্চিত করা।

২০২৩ সালে এই বিল পাস হলেও আসন পুনর্গঠন ও জনগণনা নিয়ে জট কাটেনি। এবার সেই জট খুলতেই সক্রিয় কেন্দ্র। তবে এই বিশেষ অধিবেশন ঘিরেই দানা বাঁধছে বিতর্ক। পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুর নির্বাচনের ব্যস্ততার মাঝে কেন এই অধিবেশন, তা নিয়ে সরব বিরোধীরা। পাল্টা জবাবে বিজেপি বিরোধীদের ‘নারী-বিদ্বেষী’ তকমা দিচ্ছে।

এদিকে, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে আগামী ১৫ এপ্রিল ইন্ডিয়া জোটের বৈঠক ডেকেছেন। যদিও পশ্চিমবঙ্গের ভোটের উত্তাপের মধ্যে তৃণমূল সেই বৈঠকে যোগ দেবে কি না, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। কংগ্রেস সংশোধনীকে সমর্থনের ইঙ্গিত দিলেও জনগণনা ছাড়া আসন পুনর্বিন্যাসে নারাজ। সব মিলিয়ে ভোটের আবহেই এখন আলোচনার কেন্দ্রে দিল্লির বিশেষ অধিবেশন।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy