মার্চেই অ্যাকাউন্টে ১৫০০-১৭০০ টাকা! লক্ষ্মীর ভাণ্ডারে বড় ঘোষণা নবান্নর, এই ভুল করলেই সব শেষ?

রাজ্য সরকারের জনপ্রিয় প্রকল্প ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এ এবার বড়সড় বদল আসতে চলেছে। মমতা সরকারের এই প্রকল্পে একদিকে যেমন উপভোক্তার সংখ্যা বেড়েছে, তেমনই বেড়েছে ভাতার পরিমাণও। নবান্ন সূত্রে খবর, দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে যাচাই-বাছাইয়ের পর নতুন করে আরও প্রায় ১ লক্ষ ২৫ হাজার মহিলার নাম এই তালিকায় যুক্ত করা হয়েছে।

ফেব্রুয়ারি মাস থেকেই বর্ধিত ভাতার সুবিধা কার্যকর হচ্ছে। এখন থেকে সাধারণ জাতির মহিলারা মাসে ১,৫০০ টাকা এবং তপশিলি জাতির মহিলারা ১,৭০০ টাকা করে পাবেন। মার্চ মাসেই এই টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢুকবে। তবে টাকা পাওয়ার ক্ষেত্রে কিছু কড়া নিয়ম জারি করেছে প্রশাসন। উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অবশ্যই আধার লিঙ্কড এবং ‘অ্যাক্টিভ’ হতে হবে। বিশেষত, জয়েন্ট অ্যাকাউন্ট থাকলে টাকা ঢোকা বন্ধ হয়ে যাবে। তাই একক অ্যাকাউন্ট এবং আধার লিঙ্কের কাজটি দ্রুত সেরে ফেলার পরামর্শ দিচ্ছেন আধিকারিকরা। ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলারা, যাদের পারিবারিক আয় নির্দিষ্ট সীমার মধ্যে, তাঁরাই এই সুবিধা পাবেন।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy