“মহিলা ম্যাজিস্ট্রেটদের ওপর হামলা!” কালিয়াচক কাণ্ডে মমতাকে নিশানা সুকান্ত-দিলীপের

মালদহের কালিয়াচকে সাত বিচারবিভাগীয় আধিকারিককে ঘেরাও এবং তাঁদের কনভয়ে হামলার ঘটনায় রণক্ষেত্রের চেহারা নিল রাজ্য রাজনীতি। বুধবার রাত থেকে শুরু হওয়া এই উত্তেজনা বৃহস্পতিবার আরও চরম আকার ধারণ করেছে। এই ঘটনায় রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে সরব হয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এবং বিজেপি নেতা দিলীপ ঘোষ।

সুকান্ত মজুমদার অভিযোগ করেছেন, “এটি অত্যন্ত উদ্বেগজনক। পুলিশ সুপারের উপস্থিতিতেই মহিলা ম্যাজিস্ট্রেটদের গাড়িতে হামলা চালানো হয়েছে। শাসকদলের প্ররোচনাতেই এই পথ অবরোধ ও পরিকল্পিত অশান্তি।” অন্যদিকে, দিলীপ ঘোষের দাবি, কালিয়াচক সীমান্ত এলাকা হওয়ায় সেখানে দীর্ঘদিন ধরেই আইনশৃঙ্খলার অবনতি ঘটেছে। বুধবার বিকেলে ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধের পর মধ্যরাতে পুলিশ আধিকারিকদের উদ্ধার করলেও, ফেরার পথে কনভয়ে পাথর বৃষ্টির অভিযোগ উঠেছে। পাল্টায় স্থানীয়দের দাবি, পুলিশ বিনা প্ররোচনায় লাঠিচার্জ করেছে। ২০২৬ নির্বাচনের আগে ভবানীপুরে শুভেন্দু অধিকারীর মনোনয়ন এবং শাহের উপস্থিতিতে যখন রাজনৈতিক পারদ তুঙ্গে, ঠিক তখনই মালদহের এই ঘটনা নতুন করে ঘৃতাহুতি দিল রাজ্য রাজনীতিতে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy