জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, ১৬ মার্চ, ২০২৬ তারিখে গ্রহের বিশেষ অবস্থানের ফলে তৈরি হতে চলেছে অতি শুভ ‘মহালক্ষ্মী রাজযোগ’। মঙ্গল ও চন্দ্রের অনুকূল অবস্থানে তৈরি হওয়া এই যোগ সম্পদ, সমৃদ্ধি ও আর্থিক উন্নতির প্রতীক। বৈদিক শাস্ত্র মতে, এই রাজযোগের প্রভাবে কর্মক্ষেত্রে অগ্রগতি, হঠাৎ আর্থিক লাভ এবং জীবনের অমীমাংসিত কাজ সম্পন্ন হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। যদিও এর প্রভাব ১২টি রাশির ওপরই পড়বে, তবে তিনটি রাশির জন্য এই সময়টি হতে চলেছে অত্যন্ত বিশেষ।
বৃষ রাশি: এই রাশির জাতক-জাতিকাদের আর্থিক লাভের দারুণ সুযোগ রয়েছে। পুরনো বিনিয়োগ থেকে মুনাফা পাওয়ার পাশাপাশি নতুন ব্যবসায়িক পরিকল্পনা সফল হতে পারে। এছাড়া কর্মক্ষেত্রে পদোন্নতি বা নতুন দায়িত্ব পাওয়ারও প্রবল সম্ভাবনা আছে।
কর্কট রাশি: কঠোর পরিশ্রমের সুফল পাওয়ার সময় এসে গেছে। চাকরিতে পদোন্নতি এবং ব্যবসায় আর্থিক উন্নতির ইঙ্গিত রয়েছে। বিনিয়োগের জন্য সময়টি অত্যন্ত অনুকূল। পরিবারের সদস্যদের সহায়তায় দীর্ঘদিনের ঝুলে থাকা প্রকল্পগুলি এবার আলোর মুখ দেখতে পারে।
বৃশ্চিক রাশি: নতুন ক্যারিয়ারের সুযোগ এবং কর্মক্ষেত্রে পদোন্নতি অপেক্ষা করছে বৃশ্চিক রাশির জন্য। ব্যবসার পরিধি বাড়ানোর সুযোগ আসবে। আর্থিক লাভের পাশাপাশি সমাজে সম্মান বৃদ্ধি এবং পারিবারিক শান্তি বজায় থাকবে।