মমতার গড়ে শুভেন্দুর ‘দোল-ধামাকা’! ভবানীপুরে ‘হিন্দু-হিন্দু ভাই-ভাই’ স্লোগানে ২০২৬-এর চ্যালেঞ্জ

রঙের উৎসবের সকালেই সরগরম কলকাতার ভবানীপুর। মঙ্গলবার সকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের খাসতালুকে বিজেপি কর্মী-সমর্থকদের সঙ্গে দোল উৎসবে মাতলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে নিছক উৎসব নয়, তাঁর গলায় শোনা গেল কড়া রাজনৈতিক ও ধর্মীয় বার্তা। শুভেন্দুর এই সফর ঘিরে রাজ্য রাজনীতিতে এখন একটাই প্রশ্ন—২০২৬ সালের বিধানসভা নির্বাচনে কি ভবানীপুরেই মমতার বিরুদ্ধে ‘পাখির চোখ’ করছেন তিনি?

এদিন ভবানীপুরে দাঁড়িয়ে শুভেন্দু বলেন, “নাস্তিকতা নিপাত যাক, সেকুলারিজম নিপাত যাক। হিন্দুরা যাতে পশ্চিমবঙ্গে সুরক্ষিত থাকে, সেই প্রার্থনাই করব।” এরপর তাঁকে ভক্তিমূলক গান গাইতে এবং ‘হিন্দু-হিন্দু ভাই-ভাই’ স্লোগান তুলতে দেখা যায়।

রাজনৈতিক মহলের মতে, ভবানীপুরে শুভেন্দুর সাম্প্রতিক ঘনঘন আনাগোনা এবং সেখানে তাঁর তৈরি বিশেষ ‘ওয়ার রুম’ ইঙ্গিত দিচ্ছে যে, মমতার শক্ত ঘাঁটিতে বড়সড় লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে গেরুয়া শিবির। ২০২১-এ নন্দীগ্রামে মুখ্যমন্ত্রীকে হারানোর পর এবার কি তাঁর নিজের পাড়ায় গিয়েই চ্যালেঞ্জ ছুঁড়তে চলেছেন শুভেন্দু? আজকের ঘটনা সেই জল্পনাকেই আরও উসকে দিল।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy