ইরান-ইজরায়েল সংঘাতের জেরে বিশ্বজুড়ে তেলের বাজারে বড় ধরনের অস্থিরতার আশঙ্কা করা হচ্ছে। হরমুজ প্রণালীতে ইরানের হামলার পর ব্রেন্ট ক্রুডের দাম ইতিমধ্যেই ১০ শতাংশ বেড়েছে। এই পরিস্থিতি নিয়ে দুই ভিন্ন মত প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।
বিশেষজ্ঞদের মতামতঃ
নরেন্দ্র তানেজা (শক্তি নীতি বিশেষজ্ঞ): তিনি মনে করেন এই অস্থিরতা সাময়িক। পরিস্থিতি ৭-১০ দিনের মধ্যে স্থিতিশীল হতে পারে এবং দাম ব্যারেল প্রতি ৮০ ডলার পর্যন্ত উঠতে পারে।
অজয় বাগ্গা (বাজার বিশেষজ্ঞ): তাঁর মতে পরিস্থিতি আরও জটিল হতে পারে। সংঘাত দীর্ঘায়িত হলে তেলের দাম ব্যারেল প্রতি ১০০-১৫০ ডলারে পৌঁছানোর আশঙ্কা রয়েছে।
ভারতের ওপর প্রভাবঃ
ভারত তার তেলের ৬০ শতাংশই পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে আমদানি করে। তেলের দাম বাড়লে ভারতের কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট বাড়বে এবং কনজিউমার প্রাইস ইনডেক্স (CPI) বা খুচরো মুদ্রাস্ফীতি ৩০-৪০ বেসিস পয়েন্ট বেড়ে যেতে পারে।