কলকাতা: নির্বাচন কমিশন সূত্রে খবর, চতুর্থ সাপ্লিমেন্টারি তালিকায় সেই সব ভোটারদের নাম রয়েছে যাদের তথ্য গত ফেব্রুয়ারি মাসে ‘অ্যাডজুডিকেশন’ বা পুনর্বিবেচনার আওতায় ছিল। রাজ্যে মোট ২৯৪টি আসনে দুই দফায় (২৩শে এপ্রিল ও ২৯শে এপ্রিল) ভোট গ্রহণ হবে। তার ঠিক আগেই এই তালিকা প্রকাশ ভোটারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তালিকায় নাম দেখার সহজ পদ্ধতি: ১. অনলাইন পোর্টাল: প্রথমে প্রধান নির্বাচন আধিকারিক বা CEO পশ্চিমবঙ্গের অফিসিয়াল ওয়েবসাইট ceowestbengal.nic.in অথবা voters.eci.gov.in-এ যান। ২. সার্চ অপশন: ‘Search Your Name in Voter List’ লিঙ্কে ক্লিক করুন। ৩. বিবরণ দিন: আপনার EPIC নম্বর অথবা নাম এবং বিধানসভা কেন্দ্রের নাম দিয়ে সার্চ করুন। ৪. সাপ্লিমেন্টারি সিলেক্ট: ড্রপ-ডাউন মেনু থেকে ‘Supplementary List No. 4’ অথবা ‘SIR Final Roll 2026’ বিকল্পটি বেছে নিন। ৫. PDF ডাউনলোড: আপনি চাইলে আপনার নির্দিষ্ট বুথ বা পার্ট নম্বর অনুযায়ী পুরো পিডিএফ (PDF) ডাউনলোড করে আপনার নাম ও ক্রমিক নম্বর দেখে নিতে পারেন।





