ভোটের আগেই কাঁপছে বাংলা! আগামীকালই ঢুকছে ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, কোথায় কত মোতায়েন?

প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, উত্তরবঙ্গে ৬৬ কোম্পানি এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ১৭৪ কোম্পানি বাহিনী মোতায়েন করা হবে। সবচেয়ে বেশি নজর দেওয়া হয়েছে উত্তর ২৪ পরগনায়, যেখানে বারাসাত, বনগাঁ, বসিরহাট, ব্যারাকপুর ও বিধাননগর মিলিয়ে মোট ৩০ কোম্পানি বাহিনী থাকবে। অন্যদিকে, দক্ষিণ ২৪ পরগনায় থাকছে ১৫ কোম্পানি। এছাড়া মালদায় ১২, দক্ষিণ দিনাজপুরে ১০ এবং মুর্শিদাবাদ ও জঙ্গিপুর পুলিশ জেলা মিলিয়ে ১৬ কোম্পানি বাহিনী মোতায়েন করা হচ্ছে।

বাহিনীর আবাসন নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক তরজা তুঙ্গে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, বাহিনী স্কুলে থাকলেও যেন পঠনপাঠন ব্যাহত না হয়। পাল্টা তোপ দেগে দিলীপ ঘোষ বলেন, “শিক্ষক নেই বলে ৮ হাজার স্কুল এমনিই বন্ধ হতে চলেছে, সেখানে বাহিনী থাকাই ভালো।” এরই মধ্যে ভোটার তালিকায় নাম তোলা বা শুনানির নামে হয়রানির অভিযোগে নির্বাচন কমিশনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন শাসনের বাসিন্দারা।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy