ভোটার লিস্টে নাম নেই? ঘাবড়াবেন না! নাম ফেরাতে হাতে আছে মাত্র ১৫ দিন, জানুন CEO-র গাইডলাইন

দক্ষিণ ২৪ পরগনা-সহ রাজ্যজুড়ে SIR-এর চূড়ান্ত তালিকায় বিপুল সংখ্যক ভোটারের নাম বাদ পড়ায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। তবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) স্পষ্ট জানিয়েছেন, চূড়ান্ত তালিকায় নাম না থাকা মানেই ভোটাধিকার হারানো নয়। যাঁদের নাম বাদ পড়েছে বা যাঁদের স্ট্যাটাস ‘Under Adjudication’ (বিচারধীন) দেখাচ্ছে, তাঁদের জন্য নির্দিষ্ট আইনি প্রক্রিয়া রয়েছে।

এখনও আপনার হাতে যে পথগুলি খোলা রয়েছে:

  • আবেদন ও আপিল: তালিকার নাম নিয়ে আপত্তি থাকলে আগামী ১৫ দিনের মধ্যে ডিস্ট্রিক্ট ইলেক্টোরাল অফিসার (DEO) বা জেলাশাসকের কাছে আবেদন করতে হবে। সেখানে সুরাহা না হলে সরাসরি CEO দপ্তরে অনলাইন বা অফলাইনে আপিল করা যাবে।

  • ফর্ম-৬ (নতুন অন্তর্ভুক্তি): যদি নাম স্থায়ীভাবে বাদ গিয়ে থাকে, তবে ভোটার তালিকায় পুনরায় নাম তুলতে Form-6 জমা দিতে হবে। কমিশনের পোর্টালে (voters.eci.gov.in) বা ভোটার হেল্পলাইন অ্যাপের মাধ্যমে এটি করা সম্ভব।

  • সাপ্লিমেন্টারি লিস্ট: সুপ্রিম কোর্টের নির্দেশে বিচারপ্রক্রিয়া শেষে ধাপে ধাপে ‘সাপ্লিমেন্টারি লিস্ট’ প্রকাশ করা হবে। মনে রাখবেন, নির্বাচনের মনোনয়ম জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত নাম তোলার সুযোগ থাকে।

  • প্রয়োজনীয় নথি: নাম ফেরাতে আধার কার্ড, দশম শ্রেণীর অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট-সহ ১৩টি নির্দিষ্ট নথির যেকোনো একটি সঙ্গে রাখা বাধ্যতামূলক।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy