আসন্ন নির্বাচনের আগে ভোটার তালিকা নিয়ে বড় পদক্ষেপ গ্রহণ করল নির্বাচন কমিশন। ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া বা সংশোধনী সংক্রান্ত অভিযোগ নিষ্পত্তির জন্য এবার বিশেষ ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে কাজ শুরু হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে পশ্চিমবঙ্গ জুড়ে মোট ১৯টি অ্যাপেলেট ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে, যেখানে ভোটাররা তাঁদের নাম অন্তর্ভুক্তি বা বাদ যাওয়ার বিরুদ্ধে সরাসরি আপিল করতে পারবেন।
অনলাইন ও অফলাইনে আবেদনের পদ্ধতি:
ভোটরদের সুবিধার্থে কমিশন দুই মাধ্যমেই আবেদনের পথ খোলা রেখেছে:
অনলাইন মাধ্যম: ভোটাররা কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট বা ECI NET প্ল্যাটফর্মের মাধ্যমে ঘরে বসেই তাঁদের আপিল জমা দিতে পারবেন। এর জন্য প্রয়োজনীয় নথি আপলোড করে নির্দিষ্ট ফর্ম পূরণ করতে হবে।
অফলাইন মাধ্যম: যারা ইন্টারনেটে স্বচ্ছন্দ নন, তাঁরা সরাসরি জেলাশাসক (DM), মহকুমা শাসক (SDO) বা মহকুমা আধিকারিকদের অফিসে গিয়ে সশরীরে আবেদনপত্র জমা দিতে পারবেন। সেখান থেকে আধিকারিকরা আবেদনগুলি ডিজিটাল পদ্ধতিতে ট্রাইব্যুনালে পাঠানোর ব্যবস্থা করবেন।
কারা আবেদন করতে পারবেন? স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) প্রক্রিয়ার পর যাদের নাম সাপ্লিমেন্টারি ভোটার লিস্টে জায়গা পায়নি বা যাদের নামে ভুল তথ্য রয়েছে, কেবল তারাই এই ট্রাইব্যুনালে আবেদন করার সুযোগ পাবেন। হাইকোর্টের প্রাক্তন বিচারপতিদের নেতৃত্বে এই ১৯টি ট্রাইব্যুনাল প্রতিটি জেলার অভিযোগ খতিয়ে দেখবে।
কমিশনের বিশেষ বার্তা: কমিশন স্পষ্ট জানিয়েছে, প্রতিটি অভিযোগ দ্রুততার সঙ্গে নিষ্পত্তি করা হবে যাতে কোনো বৈধ ভোটার তাঁদের ভোটাধিকার থেকে বঞ্চিত না হন। সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশের পরই এই আপিল প্রক্রিয়া শুরু হয়েছে। তাই নিজের নাম ভোটার তালিকায় নিশ্চিত করতে এখনই পদক্ষেপ নিন। আপনার একটি আবেদনই ফিরিয়ে দিতে পারে আপনার গণতান্ত্রিক অধিকার।





