অভিনেতা যতীন সারনা তাঁর অভিনয় দক্ষতার জন্য ইতিমধ্যেই প্রশংসিত। তবে এবার তিনি সংবাদ শিরোনামে তাঁর নতুন মিউজিক ভিডিও ‘না জানে কৌন আ গয়া’-র জন্য। ইটিভি ভারত-এর সাথে এক একান্ত সাক্ষাৎকারে যতীন জানান, এই গানটি শুধুমাত্র একটি ভিডিও নয়, বরং আধুনিক সম্পর্কের মধ্যে যে অসম্পূর্ণতা বা ‘ভয়েড’ (Void) তৈরি হয়, তারই এক কাব্যিক প্রকাশ।
যতীন বলেন, “অনেক সময় আমরা ভিড়ের মাঝে থেকেও একা অনুভব করি। এমনকি সম্পর্কের মধ্যে থেকেও মনে হয় কোথাও একটা কিছু অপূর্ণ রয়ে গেছে। এই গানটি সেই অব্যক্ত যন্ত্রণার কথাই বলে।” অভিনেতা মনে করেন, দর্শক এই গানের লিরিক্স এবং মিউজিকে নিজেদের জীবনের ছায়া খুঁজে পাবেন। রোমান্টিসিজমের পাশাপাশি সম্পর্কের অন্ধকার দিকটি অর্থাৎ একাকীত্বের অনুভূতিকে যেভাবে এই গানে ফুটিয়ে তোলা হয়েছে, তা এককথায় অনবদ্য।