ভবানীপুরে মনোনয়ন সেরেই আরামবাগের ময়দানে মমতা! মিতা বাগ ও নির্মল মাঝির সমর্থনে হাইভোল্টেজ সভা

আরামবাগ লোকসভা কেন্দ্রের জয়ের ধারা বিধানসভাতেও ধরে রাখতে মরিয়া তৃণমূল কংগ্রেস। বুধবার নিজের কেন্দ্র ভবানীপুরে মনোনয়নপত্র পেশের প্রক্রিয়া শেষ করেই সরাসরি হুগলি জেলায় নির্বাচনী প্রচারে পৌঁছলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আরামবাগ ও গোঘাট—এই দুই গুরুত্বপূর্ণ কেন্দ্রের তৃণমূল প্রার্থী মিতা বাগ এবং নির্মল মাঝির সমর্থনে আজ আরামবাগের কালিপুর স্পোর্টস কমপ্লেক্স থেকে জনসভা করছেন তিনি।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আরামবাগের চারটি বিধানসভা কেন্দ্রের দখল নিতে প্রথম থেকেই ঘুঁটি সাজানো শুরু করেছে শাসকদল। কিছুদিন আগেই এই এলাকায় সভা করে গিয়েছেন তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। লোকসভা নির্বাচনে এই অঞ্চলে তৃণমূলের ফল আশাপ্রদ হওয়ায় সেই গতি ধরে রাখাই এখন চ্যালেঞ্জ মমতার কাছে। আজকের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কী বার্তা দেন এবং বিরোধীদের মোকাবিলায় কোন রণকৌশল স্থির করেন, সেদিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল। আরামবাগের এই হাইভোল্টেজ জনসভা সরাসরি সম্প্রচারিত হচ্ছে ইটিভি ভারতের পর্দায়।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy