বিসি রায় হাসপাতালে চরম উত্তেজনা! চিকিৎসা না পেয়ে দেড় বছরের শিশুর মৃত্যুর অভিযোগ, রণক্ষেত্র ফুলবাগান

তিলোত্তমায় আবারও চিকিৎসার গাফিলতি ও রোগী ফেরানোর অভিযোগে উত্তাল হলো হাসপাতাল চত্বর। ফুলবাগানের বিসি রায় শিশু হাসপাতালে এক দেড় বছর বয়সী শিশুর মৃত্যুকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। মৃত শিশুর পরিবারের অভিযোগ, শনিবার রাতে বমি ও ডায়রিয়ার উপসর্গ নিয়ে রাজারহাট থেকে শিশুটিকে আনা হলেও হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ভর্তি নিতে অস্বীকার করে এবং সোমবার আউটডোরে দেখানোর পরামর্শ দেয়।

পরিবারের দাবি, রবিবার সকালে শিশুর অবস্থার অবনতি হলে বেলা ৩টে নাগাদ তাকে ফের হাসপাতালে আনা হয়, কিন্তু ইমার্জেন্সিতে দেখানোর সময়ই তার মৃত্যু হয়। এই ঘটনার পরই ক্ষোভে ফেটে পড়ে শিশুর পরিবার ও পরিজনরা। পরিস্থিতি সামাল দিতে আসা পুলিশের সঙ্গে দফায় দফায় ধস্তাধস্তি ও বচসায় রণক্ষেত্রের চেহারা নেয় হাসপাতাল চত্বর। একের পর এক শিশু মৃত্যুর অভিযোগ ওঠায় রাজ্যের সরকারি চিকিৎসা পরিষেবা নিয়ে ফের বড়সড় প্রশ্ন চিহ্ন খাড়া হলো।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy