বিনিয়োগকারীদের পোয়াবারো! টানা ২ দিন হুহু করে নামছে দাম, বিয়ের মরশুমে সোনা কেনার শ্রেষ্ঠ সুযোগ?

মধ্যবিত্তের মুখে হাসি ফুটিয়ে টানা দুই দিন বড়সড় পতন ঘটল সোনা ও রুপোর দামে। গতকালের পর আজ মঙ্গলবারও নিম্নমুখী বাজার। শেষ পাওয়া খবর অনুযায়ী, ১০ গ্রাম সোনার দাম প্রায় ১৩২০ টাকা কমেছে। তবে সবথেকে বেশি চমক দিয়েছে রুপো। এক কেজি রুপোর দাম এক ধাক্কায় ৭১০০ টাকা পর্যন্ত কমে গিয়েছে। আন্তর্জাতিক বাজারে অস্থিরতা এবং মুদ্রাস্ফীতির হারের পরিবর্তনের জেরেই এই দরপতন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

বাজার বিশেষজ্ঞরা জানাচ্ছেন, আজ রুপোর প্রতি কেজিতে ২ শতাংশের বেশি দাম কমেছে। কলকাতায় আজ ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম দাঁড়িয়েছে ১,৫৬,৫৯০ টাকার আশেপাশে। অন্যদিকে, এক কেজি রুপোর দাম নেমে এসেছে ২,৬৮,০০০ টাকায়। বিয়ের মরশুমের ঠিক আগেই এমন বড় ধস গয়না ক্রেতাদের জন্য বড় স্বস্তি নিয়ে এসেছে।

তবে কি আরও কমবে সোনার দাম? বাজার বিশ্লেষকদের একাংশের মতে, অপরিশোধিত তেলের দাম এবং বৈশ্বিক অর্থনীতির প্রভাবে আগামী কয়েক দিন দাম আরও কিছুটা ওঠানামা করতে পারে। তবে টানা দুই দিন এই বিপুল পরিমাণ দাম কমে যাওয়ায় সাধারণ মানুষ এখন গয়নার দোকানে ভিড় জমাতে শুরু করেছেন।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy