বিনা কারণে খিলখিলিয়ে হাসিই কি তবে বড় বিপদের লক্ষণ? বিরল মৃগীরোগ সারিয়ে নজির যোধপুর এইমসের

নামটা শুনে মনে হতে পারে মজার কোনো বিষয়, কিন্তু ‘লাফিং এপিলেপসি’ বা ‘জেলাস্টিক সিজার্স’ আদতে এক অত্যন্ত জটিল ও বিরল মৃগীরোগ। এই রোগে আক্রান্তরা কোনো কারণ বা আবেগ ছাড়াই হঠাৎ খিলখিলিয়ে হাসতে শুরু করেন, যা থামানো তাঁদের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়ায়। সম্প্রতি এই মারণ রোগের চিকিৎসায় এক অভাবনীয় সাফল্য পেয়েছে যোধপুর এইমস (AIIMS)।

চিকিৎসকদের মতে, মস্তিষ্কের হাইপোথ্যালামাস অংশে এক ধরণের অ-ক্যান্সারজনিত টিউমার বা ক্ষতের কারণে এই রোগ বাসা বাঁধে। হাইপোথ্যালামাস শরীরের হরমোন ও তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, তাই সেখানে অস্ত্রোপচার করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এমনকি অনেক সময় দামি ওষুধও এই রোগে কাজ করে না। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে এই রোগ সামলানো চিকিৎসকদের কাছে এক বড় চ্যালেঞ্জ ছিল।

যোধপুর এইমসের চিকিৎসকরা সম্প্রতি চারজন আক্রান্ত শিশুকে সম্পূর্ণ সুস্থ করে তুলে এক নয়া নজির গড়েছেন। আধুনিক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই ওই শিশুদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে এবং বর্তমানে তারা সুস্থ রয়েছে। প্রথাগত সার্জারির ঝুঁকি এড়িয়ে এই সাফল্য আগামী দিনে লাফিং এপিলেপসিতে আক্রান্ত রোগীদের পরিবারকে নতুন আশার আলো দেখাচ্ছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy