বিজয়-রশ্মিকার সংসারে ভাঙন ধরাতেই কি এই চক্রান্ত? ৭ বছর আগের পুরনো প্রেমে তোলপাড় নেটপাড়া!

বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে সাতপাকে বাঁধা পড়ে সবে নতুন জীবন শুরু করেছেন ‘ন্যাশনাল ক্রাশ’ রশ্মিকা মান্দানা। কথা ছিল নিভৃতে সময় কাটাবেন নবদম্পতি। কিন্তু সুখের সংসারে হঠাৎই যেন পুরনো কাসুন্দি ঘেঁটে বিষ ঢেলে দিল নেটপাড়ার একাংশ। দীর্ঘ সাত বছর আগের ভেঙে যাওয়া সম্পর্কের এক বিতর্কিত অডিও ক্লিপ আচমকাই ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। আর এতেই মেজাজ হারিয়ে রীতিমতো রণংদেহি মূর্তিতে ধরা দিলেন অভিনেত্রী।

পুরনো ক্ষতে নতুনের প্রলেপ: ২০১৬ সালে ‘কিরিক পার্টি’ ছবির হাত ধরে কেরিয়ার শুরু করেছিলেন রশ্মিকা। সেই সময় ছবির প্রযোজক রক্ষিত শেঠির সঙ্গে তাঁর প্রেম ও ২০১৭ সালে বাগদান সম্পন্ন হয়। কিন্তু ২০১৮ সালে রহস্যজনকভাবে সেই সম্পর্ক ভেঙে যায়। গত ছয় বছর এই নিয়ে টু শব্দটি না করলেও, বিজয়ের সঙ্গে বিয়ের পরেই কেন সেই পুরনো অডিও ক্লিপ সামনে আনা হলো, তা নিয়ে দানা বাঁধছে রহস্য।

আইনি ব্যবস্থা ও রশ্মিকার গর্জন: রশ্মিকার দাবি, ভাইরাল হওয়া এই অডিও ক্লিপটি কেবল পুরনোই নয়, বরং আধুনিক প্রযুক্তির সাহায্যে বিকৃত (Manipulated) করা হয়েছে। ক্ষোভে ফেটে পড়ে অভিনেত্রী বলেন, “গত ২৪ ঘণ্টায় আমাকে কালিমালিপ্ত করার জন্য এক চরম নোংরা খেলা শুরু হয়েছে। আমি ভাবছি মানুষ ঠিক কতটা নিচে নামতে পারে! যাঁরা এই বিকৃত ক্লিপ ছড়াচ্ছেন, তাঁদের প্রত্যেকের বিরুদ্ধে আমি আইনি ব্যবস্থা নিচ্ছি। কাউকে ছেড়ে কথা বলব না।” অতীতের কালো ছায়া যাতে বর্তমানের সুখী গৃহকোণে প্রভাব না ফেলে, তার জন্য এবার কোমর বেঁধে আইনি লড়াইয়ে নামছেন পর্দার ‘শ্রীবল্লী’।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy