বিচ্ছেদ কি তবে নিশ্চিত? বাবাকে ‘আনফলো’ করলেন ছেলে! বিজয়ের সংসারে এবার চরম সংঘাত

বিজয় এবং সঙ্গীতা সোর্নালিঙ্গমের ২৭ বছরের সাজানো সংসারে কি তবে ভাঙন ধরেছে? গত কয়েক দিন ধরে দক্ষিণী সুপারস্টার বিজয়ের ডিভোর্সের গুঞ্জন যখন তুঙ্গে, ঠিক তখনই আগুনে ঘি ঢালল তাঁর ছেলে জেসন সঞ্জয়ের একটি পদক্ষেপ। শোনা যাচ্ছে, জেসন তাঁর বাবাকে ইনস্টাগ্রামে ‘আনফলো’ করেছেন। মা সঙ্গীতার বিচ্ছেদের মামলা দায়ের করার খবরের পরেই ছেলের এই পদক্ষেপকে অনেকে পারিবারিক বিবাদের বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন। যদিও ভক্তদের একাংশের দাবি, জেসন কোনোদিনই তাঁর বাবাকে সোশ্যাল মিডিয়ায় ফলো করতেন না।

সূত্রের খবর, সঙ্গীতা ইতিমধ্যেই চেন্নাইয়ের চেঙ্গলপট্টু পারিবারিক আদালতে ডিভোর্সের আবেদন করেছেন। আবেদনে তিনি বিজয়ের বিরুদ্ধে ‘পরকীয়া’ এবং মানসিক নির্যাতনের বিস্ফোরক অভিযোগ এনেছেন। অভিযোগ অনুযায়ী, ২০২১ সাল থেকেই এক অভিনেত্রীর সঙ্গে বিজয়ের ঘনিষ্ঠতা বাড়ছিল, যা সঙ্গীতা মেনে নিতে পারেননি। জেসন সঞ্জয় নিজে একজন উঠতি পরিচালক এবং বর্তমানে তাঁর ডেবিউ ছবি ‘সিগমা’-র কাজে ব্যস্ত। কিন্তু ব্যক্তিগত জীবনের এই টানাপোড়েন এখন তাঁর কেরিয়ারকেও ছাপিয়ে গিয়েছে। বিজয় বা সঙ্গীতা— কেউই এখনও এই বিচ্ছেদ বা ছেলের ‘আনফলো’ করা নিয়ে মুখ খোলেননি। তবে নেটিজেনদের একাংশ মনে করছেন, জেসন আদতে তাঁর মায়ের প্রতি সমর্থন জানাতেই বাবার থেকে দূরত্ব তৈরি করছেন।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy