কালিয়াচক কাণ্ডে অবশেষে পুলিশের জালে মূল অভিযুক্ত মোফাক্কেরুল ইসলাম। শুক্রবার বাগডোগরা বিমানবন্দর থেকে পালানোর চেষ্টা করার সময় তাকে গ্রেফতার করা হয়। এই গ্রেফতারির পরই রাজ্য রাজনীতিতে নতুন করে শোরগোল শুরু হয়েছে। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এই ঘটনা প্রসঙ্গে সরাসরি শাসকদল তৃণমূল কংগ্রেসকে কাঠগড়ায় তুলেছেন।
সুকান্ত মজুমদারের দাবি, ধৃত মোফাক্কেরুল ইসলাম আসলে তৃণমূলের একজন সক্রিয় কর্মী। তাঁর মতে, শাসকদলের মদতেই এতদিন অভিযুক্ত গা ঢাকা দিয়েছিল এবং এখন ধরা পড়ার বিষয়টিও পরিকল্পিত। এই গ্রেফতারির মাধ্যমে তৃণমূলের ‘দুষ্কৃতী যোগ’ ফের প্রমাণিত হলো বলে তোপ দাগেন তিনি। পাল্টা তৃণমূলের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হলেও, নির্বাচনের মুখে মোফাক্কেরুলের এই গ্রেফতারি এবং সুকান্তর মন্তব্যে মালদহসহ গোটা রাজ্যে রাজনৈতিক উত্তাপ তুঙ্গে।





