বাংলাদেশে ‘ব্ল্যাকআউট’ আইপিএল! রাজনীতির উর্ধ্বে এবার বাধা হয়ে দাঁড়াল টাকা

২০২৬ আইপিএল নিয়ে বাংলাদেশে নাটকীয় মোড়। সম্প্রতি বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকার আইপিএল সম্প্রচারের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ইঙ্গিত দিলেও, শেষ পর্যন্ত আইপিএল দেখা থেকে বঞ্চিত থাকছেন ওপার বাংলার ক্রিকেট ভক্তরা। এর প্রধান কারণ হলো ভারতীয় সম্প্রচারকারী সংস্থা জিও-স্টার (JioStar) এবং বাংলাদেশের স্থানীয় চ্যানেল টি-স্পোর্টস (TSports)-এর মধ্যেকার চুক্তি বাতিল হওয়া।

সূত্রের খবর, টি-স্পোর্টস নিয়মিতভাবে তাদের বকেয়া অর্থ বা সাবস্ক্রিপশন ফি জিও-স্টারকে মেটাতে ব্যর্থ হয়েছে। বারবার সময়সীমা পেরিয়ে যাওয়ায় শেষ পর্যন্ত জিও-স্টার বাংলাদেশের সাথে তাদের সম্প্রচার চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। শুধু আইপিএল নয়, মেয়েদের ডব্লিউপিএল (WPL) সম্প্রচারের চুক্তিও একই কারণে বাতিল হয়েছে। যদিও বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রক জানিয়েছিল যে তারা খেলা দেখানোয় বাধা দেবে না, কিন্তু কোনো স্থানীয় চ্যানেল বা ব্রডকাস্টার এখন আর আইপিএলের স্বত্ব নিজের কাছে রাখেনি। ফলে সরকারি বাধা না থাকলেও বাণিজ্যিক জটিলতায় আইপিএল এখন বাংলাদেশে ব্রডকাস্টহীন।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy