‘বাংলাই এখন অনুপ্রবেশের করিডোর!’ মমতাকে বিঁধে বীরভূমে বিস্ফোরক বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে উত্তরবঙ্গে ‘পরিবর্তন যাত্রা’র সূচনা করতে এসে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করলেন বিজেপির নবনিযুক্ত সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। রবিবার কোচবিহার থেকে এই যাত্রার সূচনা করে তিনি দাবি করেন, বাংলার সীমান্ত দিয়ে দেদার অনুপ্রবেশ সারা ভারতের নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। নবীনের অভিযোগ, ভোটব্যাংকের স্বার্থে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রবেশকারীদের ‘রেড কার্পেট’ পেতে স্বাগত জানাচ্ছেন।

এদিন নিতিন নবীন ভোটার তালিকা সংশোধন বা ‘SIR’ প্রক্রিয়ার প্রশংসা করে বলেন, “ভোটার তালিকা থেকে ৫০ লক্ষের বেশি অনুপ্রবেশকারীর নাম বাদ দেওয়া হয়েছে। মমতা দিদি এই অনুপ্রবেশকারীদের রক্ষা করতে মাঝরাতে সুপ্রিম কোর্টের দরজায় কড়া নাড়েন, কিন্তু রাজ্যের মা-বোনেদের সুরক্ষার প্রশ্নে তিনি নীরব।” তিনি আরও দাবি করেন, অনুপ্রবেশকারীরা এ রাজ্যের সাধারণ মানুষের রেশন এবং চাকরির অধিকার কেড়ে নিচ্ছে। বিজেপির লক্ষ্য এই ‘অনুপ্রবেশমুক্ত সোনার বাংলা’ গড়া। উত্তরবঙ্গের মানুষের ভাবাবেগকে উস্কে দিয়ে তিনি বলেন, বাংলা এখন অনুপ্রবেশের করিডোর হয়ে উঠেছে, যার প্রভাব পড়ছে সারা দেশে। বিজেপি ক্ষমতায় এলে সীমান্ত সিল করে দেওয়া হবে এবং একজন অনুপ্রবেশকারীকেও রেয়াত করা হবে না বলে মথুরাপুর ও কোচবিহারের সভা থেকে স্পষ্ট বার্তা দেন তিনি।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy