‘বলিউড তারকারা প্রচণ্ড নিরাপত্তাহীন!’ কার ওপর ক্ষোভ উগরে দিলেন করণ জোহর?

বলিউডের প্রভাবশালী পরিচালক ও প্রযোজক করণ জোহর ফের নিজের মন্তব্যে ঝড় তুললেন। গ্ল্যামার দুনিয়ার ঝকঝকে পর্দার আড়ালে থাকা এক কুৎসিত সত্যকে এবার জনসমক্ষে আনলেন তিনি। একটি সাম্প্রতিক সাক্ষাৎকারে ট্যালেন্ট ম্যানেজমেন্ট বা প্রতিভা ব্যবস্থাপনার ব্যবসা নিয়ে কথা বলতে গিয়ে করণ দাবি করেন, বলিউডের প্রথম সারির তারকারা আদতে প্রচণ্ড ‘ইনসিকিউরিটি’ বা নিরাপত্তাহীনতায় ভোগেন। করণের মতে, এই ব্যবসায় যারা আছেন, তাঁদের ৯০ শতাংশ সময়ই ব্যয় হয় তারকাদের আকাশচুম্বী ‘ইগো’ এবং নিরাপত্তাহীনতা সামলাতে।

করণ আরও এক ধাপ এগিয়ে বলেন, “শুধুমাত্র শিল্পীদের উপার্জনের ওপর কমিশন নিয়ে কোনো ট্যালেন্ট এজেন্সি টিকে থাকতে পারবে না। কারণ এই শিল্পীরা আদতে কিছুই নন, তাঁরা কারও আপন নন।” করণের এই মন্তব্য সরাসরি বলিউডের প্রথম সারির তারকাদের দিকে এক বিশাল খোঁচা বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। তিনি বোঝাতে চেয়েছেন, সাফল্য এলেই তারকারা নিজেদের ধরাকে সরা জ্ঞান করেন এবং তাঁদের ব্যক্তিগত ইগো সামলানোই এখন ম্যানেজমেন্ট সংস্থাগুলোর প্রধান মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। বিটাউনের অন্দরে এখন কান পাতলেই শোনা যাচ্ছে— ঠিক কার ওপর বিরক্ত হয়ে করণ এমন চরম কথাটি বললেন?

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy