রাজ্য প্রশাসনে বড়সড় রদবদল! মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব বদলের রেশ কাটতে না কাটতেই এবার রাজ্য পুলিশের ডিজি এবং কলকাতা পুলিশের কমিশনার পদে বড় পরিবর্তন করল নির্বাচন কমিশন। কমিশনের তরফে মুখ্যসচিবকে পাঠানো চিঠিতে জানানো হয়েছে, রাজ্য প্রশাসনের কাজের পর্যালোচনার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন নির্দেশিকা অনুযায়ী, পীযূষ পাণ্ডের জায়গায় রাজ্যের নতুন ডিজিপি হলেন সিদ্ধিনাথ গুপ্তা। অন্যদিকে, কলকাতা পুলিশের কমিশনার পদ থেকে সুপ্রতীপ সরকারকে সরিয়ে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে অজয় নন্দকে। পাশাপাশি, আইন-শৃঙ্খলার দায়িত্বে এডিজি হিসেবে দায়িত্ব পাচ্ছেন অজয় রানাডে।
মধ্যরাতে জারি হওয়া এই বিজ্ঞপ্তি ঘিরে প্রশাসনিক মহলে শোরগোল পড়ে গিয়েছে। নির্বাচন কমিশনের এই অভূতপূর্ব পদক্ষেপে রাজ্য প্রশাসনের শীর্ষ পর্যায়ে বড় পরিবর্তন নিশ্চিত হলো। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই নতুন আধিকারিকরাই তাঁদের নিজ নিজ পদে দায়িত্ব পালন করবেন।