বঙ্গে শাহ-ধামাকা: ‘ভয় নয় ভরসা’ নিয়ে হাজির বিজেপি, লক্ষ্মীর ভাণ্ডারকে টেক্কা দিতে মাসিক ৩০০০?

বাংলার বিধানসভা নির্বাচনের রণকৌশল সাজাতে আজ ফের রাজ্যে পা রাখছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নিউটাউনের একটি পাঁচতারা হোটেল থেকে আজই বিজেপির বহুল প্রতীক্ষিত নির্বাচনী ইস্তেহার প্রকাশ করবেন তিনি। তবে এবারের ইস্তেহারের নামকরণ করা হয়েছে অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে— ‘ভয় নয় ভরসা’। রাজনৈতিক মহলের মতে, এই নামের মাধ্যমেই শাসক শিবিরের বিরুদ্ধে সুর চড়াতে চাইছে গেরুয়া শিবির।

বিজেপি সূত্রের খবর, শাসক দলের ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর পাল্টা দিতে এবার বড়সড় মাস্টারস্ট্রোক দিতে চলেছে বিজেপি। জল্পনা শোনা যাচ্ছে যে, ইস্তেহারে মহিলাদের জন্য মাসিক ভাতার পরিমাণ বাড়িয়ে ৩ হাজার টাকা করার প্রতিশ্রুতি দেওয়া হতে পারে। শুধু মহিলারাই নন, রাজ্যের বেকার যুবক-যুবতীদের ক্ষোভ প্রশমনেও বিশেষ প্যাকেজ থাকছে শাহের ঝোলায়। সূত্রের দাবি, শিক্ষিত বেকারদের জন্য মাসে ৩ হাজার টাকা ভাতার সংস্থান রাখা হতে পারে বিজেপির এই সঙ্কল্প পত্রে। ভোটের মুখে এই মেগা প্রতিশ্রুতি বাংলার সাধারণ মানুষের মনে কতটা প্রভাব ফেলে, এখন সেটাই দেখার।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy