বঙ্গে দু’দফায় ভোট, ‘তৃণমূলের গল্প শেষ’, কমিশনের নির্ঘণ্ট আসতেই হুঙ্কার শমীকের!

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের দামামা বেজে গেল। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, রাজ্যের মোট ২৯৪টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ হবে দুই দফায়। আগামী ২৩ এপ্রিল অনুষ্ঠিত হবে প্রথম দফার ভোট, যেখানে ১৫২টি আসনে লড়াই হবে। দ্বিতীয় দফার ভোটগ্রহণ হবে ২৯ এপ্রিল, বাকি ১৪২টি আসনে। সব জল্পনার অবসান ঘটিয়ে ভোটের ফলাফল বা গণনা হবে আগামী ৪ মে।

নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন জানিয়েছেন পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। তিনি বলেন, “আমরা নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি। রাজ্যের মানুষ বর্তমান সরকারকে বিসর্জন দেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে আছেন।” তৃণমূল কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করে তিনি দাবি করেন, “তৃণমূলের গল্প শেষ হয়ে গিয়েছে।”

একইসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিভাজনের রাজনীতির অভিযোগ তুলে শমীক ভট্টাচার্য বলেন, “মুখ্যমন্ত্রী একটি নির্দিষ্ট সম্প্রদায়কে দিয়ে অপর সম্প্রদায়কে ধ্বংস করার হুমকি দিচ্ছেন।” এই নির্বাচনকে ঘিরে রাজ্যের রাজনৈতিক পারদ এখন তুঙ্গে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy