বঙ্গে ক্ষমতায় এলে মহিলাদের পোয়াবারো! শাহের ‘সঙ্কল্পপত্রে’ বিনামূল্যে বাস পরিষেবা ও ২১০০০ টাকার ধামাকা অফার

একুশের মহারণে বাংলার মসনদ দখলে মরিয়া বিজেপি। শুক্রবার নিউ টাউনের এক হোটেল থেকে দলের নির্বাচনী ইস্তাহার বা ‘সঙ্কল্পপত্র’ প্রকাশ করে একগুচ্ছ জনমোহিনী ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর নিশানায় ছিল মূলত রাজ্যের মহিলা ভোট। শাহ স্পষ্ট জানান, বিজেপি ক্ষমতায় এলে সরকারি চাকরিতে মহিলাদের জন্য বড়সড় সংরক্ষণের পাশাপাশি সরকারি পরিবহণে মহিলারা ১০০ শতাংশ বিনামূল্যে যাতায়াত করতে পারবেন। শুধু তাই নয়, অন্তঃসত্ত্বা মহিলাদের জন্য ২১০০০ টাকার আর্থিক সহায়তার প্রতিশ্রুতিও দিয়েছে গেরুয়া শিবির।

আরজি কর কাণ্ড ও সন্দেশখালির প্রসঙ্গ টেনে শাহ বলেন, “আর যেন কোনও মুখ্যমন্ত্রীকে বলতে না হয় যে মহিলারা রাতে বেরোবেন না। আমরা এমন নিরাপত্তা দেব যেখানে মহিলারা নির্ভয়ে ঘুরবেন।” সন্দেশখালির ঘটনার তদন্তে অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে বিশেষ কমিটি গড়ার প্রতিশ্রুতিও দেন তিনি। এছাড়া উত্তরবঙ্গের জন্য AIIMS, IIT ও চা-শিল্পের আধুনিকীকরণের অঙ্গীকার করা হয়েছে ইস্তাহারে। তাজপুর ও কুলপিতে ডিপ সি পোর্ট তৈরি করে পশ্চিমবঙ্গকে ‘ব্লু ইকোনমি’-র প্রধান কেন্দ্র বানানোর স্বপ্ন দেখিয়েছেন শাহ। ইস্তাহার প্রকাশ শেষে আজই ডেবরা ও খড়্গপুরে নির্বাচনী প্রচারে ঝড় তুলতে চলেছেন তিনি।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy