ফ্রি রান্নার গ্যাস! হোলির আগে মহিলাদের ভাগ্য খুলল সরকারের বড় ঘোষণায়, কাদের কপালে শিকে ছিঁড়বে?

রঙের উৎসব হোলির আগেই দেশের মহিলাদের জন্য খুশির খবর নিয়ে এল সরকার। এবার রান্নার গ্যাসের দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে চলেছেন লক্ষ লক্ষ গৃহিণী। বিশেষ করে ‘লাডলি যোজনা’র আওতায় থাকা মহিলাদের জন্য বিনামূল্যে এলপিজি সিলিন্ডার দেওয়ার ঘোষণা করা হয়েছে। সরকারের এই সিদ্ধান্তে উৎসবের মরসুমে খুশির হাওয়া সাধারণ মানুষের ঘরে।

প্রশাসন সূত্রে খবর, লাডলি যোজনার আওতায় প্রায় ১.৮৬ লক্ষ গ্রাহকের অ্যাকাউন্টে এখনও প্রকল্পের টাকা পৌঁছায়নি। সেই সমস্যা মেটাতে এবার তৎপর হয়েছে সরকার। গত এক বছরে ৩০ হাজার নতুন সুবিধাভোগীকে চিহ্নিত করা হয়েছে, যাদের জন্য ইতিমধ্যেই ৯০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। শুধু তাই নয়, আরও ৪১ হাজার মহিলাকে এই তালিকার অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া চলছে, যার জন্য অতিরিক্ত ১০০ কোটি টাকা মঞ্জুর করেছে সরকার। অর্থাৎ, সব মিলিয়ে ১৯০ কোটি টাকা সরাসরি উপভোক্তাদের অ্যাকাউন্টে পাঠানো হবে যাতে তাঁরা ফ্রিতে সিলিন্ডার সংগ্রহ করতে পারেন। সরকারের এই মেগা উপহারে হোলির আনন্দ দ্বিগুণ হতে চলেছে মহিলাদের কাছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy