পুণ্যার্থীদের গাড়িতে ট্যাঙ্কারের মরণকামড়! মন্দিরে যাওয়ার পথেই পিষে গেলেন ৮ জন, অন্ধ্রপ্রদেশে হাহাকার

ভোরবেলা মন্দিরে পুজো দিতে যাওয়ার পথে বিভীষিকা! অন্ধ্রপ্রদেশের কুর্নুল জেলায় ট্রাক ও ট্যাঙ্কারের মুখোমুখি সজোরে সংঘর্ষে প্রাণ হারালেন অন্তত ৮ জন পুণ্যার্থী। বৃহস্পতিবার ভোরের এই মর্মান্তিক দুর্ঘটনায় শোকের ছায়া নেমেছে গোটা এলাকায়। মৃতদের মধ্যে ৫ জন মহিলা, ২ জন পুরুষ এবং ১টি শিশু রয়েছে।

কুর্নুলের মর্মান্তিক দুর্ঘটনা
পুলিশ সূত্রে খবর, কর্ণাটক থেকে আসা ২১ জন পুণ্যার্থী একটি ছোট ট্রাকে করে অন্ধ্রপ্রদেশের শ্রী রাঘবেন্দ্র স্বামী মঠের দিকে যাচ্ছিলেন। ১৬৭ নম্বর জাতীয় সড়কে ধর্মপুর টোল প্লাজার অদূরে একটি দ্রুতগামী ট্যাঙ্কারের সঙ্গে তাঁদের গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের অভিঘাত এতটাই বেশি ছিল যে, ছোট ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৮ জনের। আহত ১০-১২ জনকে উদ্ধার করে দ্রুত কুর্নুল হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

মহারাষ্ট্রে একই পরিবারের ৯ জনের সলিল সমাধি
অন্য দিকে, মহারাষ্ট্রের নাসিক জেলায় ঘটে গিয়েছে আরও এক শিহরিত দুর্ঘটনা। তাড়াতাড়ি বাড়ি পৌঁছানোর জন্য ‘শর্টকাট’ নিতে গিয়ে একটি যাত্রীবাহী গাড়ি রাস্তার ধারের গভীর কুয়োয় পড়ে যায়। এই ঘটনায় একই পরিবারের ৯ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে ৬ জনই নাবালক (বয়স ৭ থেকে ১৩ বছর)। কোচিং সেন্টারের অনুষ্ঠান সেরে বাড়ি ফেরার পথে দিন্ডোরি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ৪০ ফুট গভীর জলে ভরা কুয়োয় পড়ে গেলে এই মর্মান্তিক পরিণতি ঘটে। দীর্ঘক্ষণের চেষ্টায় গাড়ি ও মৃতদেহগুলি উদ্ধার করে দমকল।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy