পিসি বনাম ভাইঝি! উত্তর কোরিয়ার সিংহাসন নিয়ে রক্তক্ষয়ী লড়াইয়ের ইঙ্গিত, কিমের উত্তরসূরি কি কিশোরী কন্যা?

উত্তর কোরিয়ার একাধিপত্য নিয়ে এবার খোদ কিম পরিবারেই ভাঙনের সুর! দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা (NIS)-এর দাবি, কিম জং উনের কিশোরী কন্যা কিম জু আয়ে (১৩) খুব শীঘ্রই দেশের পরবর্তী রাষ্ট্রপ্রধান হিসেবে মনোনীত হতে চলেছেন। আর এই সিদ্ধান্তের ফলেই কিমের অত্যন্ত শক্তিশালী বোন কিম ইয়ো জং-এর সঙ্গে তাঁর ভাইঝির ক্ষমতার লড়াই শুরু হওয়ার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে।

২০২২ সাল থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা ও সামরিক কুচকাওয়াজে বাবার পাশে ছায়ার মতো দেখা যাচ্ছে কিম জু-কে। সিউল মনে করছে, আসন্ন ওয়ার্কার্স পার্টি কংগ্রেসে তাঁর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে। অন্যদিকে, ৩৮ বছর বয়সী কিম ইয়ো জং বর্তমানে দেশের দ্বিতীয় ক্ষমতাশালী ব্যক্তি। রাজনৈতিক মহলের আশঙ্কা, নিজের ক্ষমতা ধরে রাখতে পিসি তাঁর ভাইঝিকে চ্যালেঞ্জ জানাতে পারেন। উত্তর কোরিয়ার ইতিহাসে কাকা ও সৎ ভাইকে হত্যার যে নৃশংস ইতিহাস রয়েছে, সেই প্রেক্ষাপটে এই ‘পারিবারিক যুদ্ধ’ আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy