মালদহের কালিয়াচকে সন্ত্রাস ও সাম্প্রদায়িক অশান্তি ছড়ানোর মূল অভিযুক্ত মোফাক্কেরুল ইসলাম অবশেষে পুলিশের জালে। শুক্রবার বাগডোগরা বিমানবন্দর থেকে নেপালে পালিয়ে যাওয়ার সময় তাকে গ্রেফতার করে রাজ্য সিআইডি (CID)। পেশায় আইনজীবী এবং উত্তর দিনাজপুরের ইটাহারের বাসিন্দা এই মোফাক্কেরুলের বিরুদ্ধে অভিযোগ, ভোটার তালিকায় নাম বাদ যাওয়ার ইস্যুকে হাতিয়ার করে সে সুপরিকল্পিতভাবে মুসলিমদের উস্কানি দিচ্ছিল।
ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, তার উস্কানিমূলক মন্তব্যের জেরেই কালিয়াচকে ৭ জন বিচারপতির ওপর হামলার চেষ্টা ও হিংসা ছড়ানো হয়। গত বছরের মুর্শিদাবাদ দাঙ্গাতেও তার সক্রিয় ভূমিকা ছিল বলে প্রমাণ মিলেছে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের দাবি, বাংলায় সন্ত্রাসের আগুন জ্বালিয়ে নেপাল সীমান্ত দিয়ে গা ঢাকা দেওয়ার ছক কষেছিল এই অভিযুক্ত। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নেপাল আইএসআই-এর পুরনো ঘাঁটি হওয়ায় সেখান থেকে বাংলাদেশে পালানোও সহজ হতো মোফাক্কেরুলের পক্ষে।
কালিয়াচকের ঘটনার গুরুত্ব বিচার করে নির্বাচন কমিশন প্রথমে সিবিআই-কে দায়িত্ব দিলেও, গভীর রাতে তা পরিবর্তন করে এনআইএ (NIA)-এর হাতে তুলে দেয়। কমিশনের সন্দেহ, এই ঘটনার পিছনে বড় কোনো জঙ্গি সংগঠনের হাত থাকতে পারে। এনআইএ দল ইতিমধ্যেই কলকাতায় পৌঁছে মালদহের মোথাবাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। এখন দেখার, ধৃত মোফাক্কেরুলকে সিআইডি কবে কেন্দ্রীয় সংস্থার হাতে তুলে দেয়।





