শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫—ভারতের জ্বালানি বাজারে খুব বড় কোনও পরিবর্তন দেখা গেল না। দেশের প্রধান মেট্রো শহর ও রাজ্যগুলির রাজধানীতে পেট্রোল ও ডিজেলের দামে (Petrol and Diesel Price) সামান্য উত্থান-পতন হলেও, মোটের উপর দাম রইল প্রায় স্থিতিশীল। সাধারণ জনগণের জন্য এই পরিস্থিতি কিছুটা স্বস্তিদায়ক হলেও, আন্তর্জাতিক বাজারের ওঠানামা এবং করের হার অনুযায়ী ভবিষ্যতে মূল্যবৃদ্ধির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।আজ দেশের প্রধান মেট্রো শহরগুলিতে পেট্রোল ও ডিজেলের দাম (লিটার প্রতি) নিচে দেওয়া হলো:শহরপেট্রোল (টাকা)ডিজেল (টাকা)কলকাতা (Kolkata)১০৫.৪১৯২.০২মুম্বই (Mumbai)১০৩.৫০৯০.০৩নয়াদিল্লি (New Delhi)৯৪.৭৭৮৭.৬৭চেন্নাই (Chennai)১০০.৮০৯২.৩৯বেঙ্গালুরু (Bengaluru)১০২.৯২৯০.৯৯এই তথ্য অনুযায়ী দেখা যাচ্ছে, কলকাতা এবং মুম্বইতে এখনও পেট্রোলের দাম সর্বোচ্চ রয়েছে। অন্যদিকে, নয়াদিল্লিতে জ্বালানির দাম তুলনামূলকভাবে কিছুটা কম।বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের স্থিতিশীলতার কারণেই দেশের বাজারে জ্বালানির দামে বড় কোনো পরিবর্তন আসেনি। তবে উৎসবের মরশুমে যদি আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ে, তবে ভবিষ্যতে তা স্থানীয় বাজারে দাম বাড়াতে পারে।
Home
OTHER NEWS
নয়াদিল্লিতে ৯৪ টাকা! অন্য মেট্রো শহরগুলিতে ১০০-র বেশি, দেশের প্রধান শহরগুলিতে আজকের পেট্রোল-ডিজেলের দাম কত?