কলকাতার নাথিং (Nothing) স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য এল দীর্ঘ প্রতীক্ষিত সুখবর। উত্তর কলকাতার গিরীশ পার্কে চালু হলো ব্র্যান্ডটির প্রথম এক্সক্লুসিভ সার্ভিস সেন্টার। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি ২০২৬) আনুষ্ঠানিকভাবে এই সেন্টারটির উদ্বোধন করা হয়েছে। এর ফলে এখন থেকে নাথিং বা সিএমএফ (CMF) ডিভাইসের যে কোনো যান্ত্রিক ত্রুটি সারাতে আর থার্ড পার্টি সেন্টারের ওপর নির্ভর করতে হবে না।
কোথায় এই সার্ভিস সেন্টার? নতুন এই সেন্টারটি উত্তর কলকাতার গিরীশ পার্ক সংলগ্ন বিবেকানন্দ রোডে (Address: 3rd Floor, #66 Vivekananda Road) অবস্থিত। এটি রবিবার বাদে সপ্তাহের বাকি দিনগুলোতে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকবে।
কী কী সুবিধা মিলবে?
-
দ্রুত মেরামত: এখানে বিশেষজ্ঞ টেকনিশিয়ানদের মাধ্যমে ডায়াগনস্টিক এবং দ্রুত মেরামতির সুবিধা পাওয়া যাবে।
-
অরিজিনাল পার্টস: নাথিং-এর সমস্ত অরিজিনাল অ্যাকসেসরিজ ও স্পেয়ার পার্টস সরাসরি এখান থেকেই মিলবে।
-
সার্ভিস ডে ডিসকাউন্ট: প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবারে নাথিং ‘সার্ভিস ডে’ পালন করবে। ওই দিনগুলোতে সার্ভিস চার্জে ছাড়, নিখরচায় ডিভাইস ক্লিনিং এবং পার্টস-এর ওপর বিশেষ ডিসকাউন্ট পাওয়া যাবে।
পুরো পূর্ব ভারতে নাথিং-এর পরিষেবা আরও উন্নত করতে এটি একটি বড় পদক্ষেপ। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রাহকদের সন্তুষ্টির কথা মাথায় রেখেই সরাসরি পরিষেবা দেওয়ার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।