ভোটের মুখে ফের উত্তপ্ত হয়ে উঠল তারকেশ্বর। বিজেপি প্রার্থী সন্তু পানের প্রচারকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে বেঁধে গেল তুলকালাম কাণ্ড। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, এলাকা কার্যত রণক্ষেত্রের চেহারা নেয়। একদিকে যখন তৃণমূল আশ্রিতদের পক্ষ থেকে ‘জয় বাংলা’ স্লোগান ওঠে, ঠিক তখনই পাল্টায় ‘জয় শ্রীরাম’ ধ্বনিতে আকাশ-বাতাস কাঁপিয়ে তোলেন বিজেপি সমর্থকরা।
বিজেপি প্রার্থী সন্তু পানের অভিযোগ, তাঁর শান্তিপূর্ণ প্রচারে পরিকল্পিতভাবে বাধা দিয়েছে তৃণমূল। শুধু তাই নয়, তাঁকে লক্ষ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ এবং সরাসরি খুনের হুমকি দেওয়া হয়েছে বলেও তিনি সরব হয়েছেন। অন্যদিকে, তৃণমূলের পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। এই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে (যা ডেইলিয়ান্ট-এর পাতায় নিচে দেওয়া হলো), যেখানে দুই পক্ষের হাতাহাতি ও চরম উত্তেজনার ছবি ধরা পড়েছে। ভোট যত এগিয়ে আসছে, তারকেশ্বরের রাজনৈতিক পারদ যে আরও চড়বে, এই ঘটনা তারই ইঙ্গিত দিচ্ছে।





